‘সিপিএম-র সব এখন বিজেপিতে’, পিংলায় কটাক্ষ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, পিংলা : আগের সিপিএমগুলোই এখন বিজেপি হয়েছে। পিংলা থেকে বিজেপি ও সিপিএমকে একসঙ্গে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনের জনসভায় কেশপুর, গড়বেতার কথা স্মৃতিতে রয়েছে বলে জানান তিনি। তাঁর কথায়, সিপিএম ও বিজেপিকে কোনও ক্ষমা নেই। বাংলা কাউকে ছাড়বে না। বিজেপি বারনল দেওয়ার কথা বলা হচ্ছে। আমরা বারনলের পরিবর্তে আইসক্রিম দেব। যাতে এত গরমে ঠান্ডা থাকতে পারে। 

পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচার নিয়েও সোচ্চার হয়েছেন তৃণমূল সুপ্রিমো। বলেছেন, সবং থেকে পিংলা, দাসপুর থেকে খড়্গপুরের শ্রমিকদের ডেকে নিয়ে যাওয়া হয় সোনার কাজ করার জন্য। তাঁদের নিয়ে যাওয়া হয় পট ও মাদুরের কাজ করার জন্য। নিয়ে যাওয়ার পরে তাঁদের খুন করা হয়। অত্যাচার করা হয়। বাংলায় কথা বলার জন্য অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হয়। যাঁরা বড় বড় ভাষণ দিচ্ছে, তাঁরাও বাংলাতে বহিরাগত। নাম কেটে, ভোট কেটে, সম্পত্তি কেড়ে নিয়ে অসম্মান করা হচ্ছে। গণতন্ত্রের বাক্সে তাঁদের বিরুদ্ধে বদলা নেওয়া হবে। ভোট আসলেই এদের দেখা যায় বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী। বন্যা হলে একবারও তাঁদের দেখা যায়না।

তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশ, বিহার থেকে লোক এনে জমায়েত করছে বিজেপি। রেল কানেকশন দেখে মিটিং করে তাঁরা। কিন্তু তৃণমূল রাজ্যের লোককে নিয়ে মিছিল মিটিং করে। নিজের ভাষা, সম্পত্তি, অধিকার, সম্মান রক্ষা করার জন্য ভোটের লাইনে দাঁড়ানোর আবেদন করেছেন তিনি। এই বিজেপি সব থেকে বেশি নোংরা খেলা খেলছে। বিজেপি সরকারের মতো নির্লজ্জ সরকার, দুর্নীতিগ্রস্থ সরকার আগে দেখা যায়নি। সকলকে লাইনে দাঁড়িয়ে নিজের অধিকার প্রয়োগ করার কথা বলেছেন তিনি। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে