ভোটের আগেই রক্তাক্ত গঙ্গাসাগর, সাতসকালে বিজেপি নেতাকে গুলি করে পালাল আততায়ীরা

ভোটের আগেই ধুন্ধুমার পরিস্থিতি গঙ্গাসাগরে! বুধবার (১১ মার্চ) সকালে বিজেপি নেতাকে লক্ষ্য করে চলল গুলি, গুলি চালিয়েই এলাকা ছাড়ল দুষ্কৃতীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের আগেই ধুন্ধুমার পরিস্থিতি গঙ্গাসাগরে! বুধবার (১১ মার্চ) সকালে বিজেপি নেতাকে লক্ষ্য করে চলল গুলি, গুলি চালিয়েই এলাকা ছাড়ল দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গঙ্গাসাগর উপকূল থানা এলা কায়। তবে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হলেও বরাত জোরে বেঁচে গিয়েছেন তিনি। তাঁকে তড়িঘড়ি কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, আক্রান্ত বিজেপি নেতার নাম ত্রিলোকেশ ঢালি। ঘটনা টি ঘটেছে, আজ সকাল ৮ টায় গঙ্গাসাগর কোস্টাল থানা এলাকার শ্রীধাম বাসস্ট্যান্ডের কাছে। অভিযোগ, আততায়ীরা বাইকে করে এসে আচমকা ত্রিলোকেশ কে গুলি চালিয়ে পালায়। তাঁদের ধরা সম্ভব হয়নি। তিনি জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

যা নজরে আসা মাত্রই আশেপাশের লোকজন ছুটে আসেন। পুলিশকে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁরাই রক্তাক্ত অবস্থায় বিজেপি নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন, এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এমন দুঃসাহসিক ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গঙ্গাসাগরে। পাশাপাশি ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তবে কে বা কারা তাঁকে গুলি চালাল, তা স্পষ্ট নয়। ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

গুলি চালানোর কারণ খতিয়ে দেখছে পুলিশ। তবে বিজেপি নেতার পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার নেপথ্যে রয়েছে। গঙ্গাসাগরে এর আগে এত দুষ্কৃতীদের দাপট ছিল না। এখন দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে। আহত বিজেপি নেতার ছেলে ত্রিদীপ জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর বাবার প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল। বিজেপির থেকে বিধানসভা ভোটের টিকিট পেতে পারেন। সেই কারণে তৃণমূলের চক্রান্তেই তাঁর বাবাকে খুনের চেষ্টা হয়েছে। তবে এই নিয়ে তৃণমূলের এখনও কোনও প্রতিক্রিয়া করেনি।

‘অনলাইনে পেমেন্ট করবেন না’, অতিরিক্ত মাশুলের হাত থেকে বাঁচতে অনুরোধ ক্রেতাদের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

ট্রেনে টিকিট চেকিংয়ের সময় TTE-এর সামনে নিজের পোশাক ছিড়লেন মহিলা, তার পর…

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়েছিলেন, তারপরই হস্টেলে রহস্যমৃত্যু IIT ছাত্রের

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে