ইভিএমে পদ্ম প্রতীকে কালির অভিযোগ, দ্রুত ব্যবস্থা সিআরপিএফের

Share:

নিজস্ব প্রতিনিধি: ইভিএমে পদ্ম প্রতীকের উপর কালি লেপার অভিযোগ! প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন এমনই অভিযোগ উঠল রঘুনাথপুরের এক বুথে। বিজেপি নেতা তথা বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র খাঁ এই অভিযোগ তুলে নিজের ‘এক্স’ হ্যান্ডেলে–এ পোস্ট করেন। তিনি দাবি করেন, রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের (নং ২৪৬) ১৭১ নম্বর বুথে ইভিএমে পদ্ম প্রতীকের উপর কালি লেপে দেওয়ায় ভোটারদের কাছে স্পষ্ট দেখা যাচ্ছিল না। দ্রুত মেশিনটি পরিষ্কার বা বদলানোর দাবি জানান তিনি, যাতে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করা যায়।

এই অভিযোগ সামনে আসতেই দ্রুত পদক্ষেপ করে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)। সিআরপিএফ জানায়, ইভিএমে লাগানো কালি ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে এবং ওই বুথে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এদিকে, রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত হিংসা ও প্রার্থীদের উপর হামলার অভিযোগও সামনে এসেছে। যার প্রেক্ষিতে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট এলাকা থেকে রিপোর্ট তলব করেছে।

তবে এই অশান্তির মাঝেও ভোটগ্রহণের হার ছিল উল্লেখযোগ্য। প্রথম দফায় সকাল ১১টা পর্যন্ত প্রায় ৩.৬০ কোটি ভোটারের মধ্যে ৪১ শতাংশের বেশি ভোট পড়েছে। বিচ্ছিন্ন সংঘর্ষের খবর মিললেও ভোট প্রক্রিয়া সামগ্রিকভাবে এগিয়েছে।

উল্লেখ্য, এদিন রাজ্যের ১৬টি জেলায় ২৯৪ সদস্যের বিধানসভার ১৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। মোট ১,৪৭৮ জন প্রার্থীর মধ্যে ১৬৭ জন মহিলা প্রার্থী রয়েছেন, যাদের ভাগ্য নির্ধারণ হচ্ছে এই পর্বে। প্রথম দফার এই নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কমিশন নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৪৪ হাজার ৩৭৬টি বুথের মধ্যে প্রায় ১৫ হাজার বুথকে ‘স্পর্শকাতর’ বা ক্রিটিকাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বিশেষ বুথগুলিতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ