বসে শপথ বাক্য পাঠ করানোর অভিযোগ মহকুমা শাসকের বিরুদ্ধে

কাউন্সিলরদের বসে শপথ বাক্য পাঠ করানোর অভিযোগ কাঁথি মহকুমা শাসকের বিরুদ্ধে। আর তা নিয়ে সরগরম কাঁথির রাজনীতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাউন্সিলরদের বসে শপথ বাক্য পাঠ করানোর অভিযোগ কাঁথি মহকুমা শাসকের বিরুদ্ধে। আর তা নিয়ে সরগরম কাঁথির রাজনীতি। কাঁথি মহকুমা শাসকের বিরুদ্ধে সরব হয়েছে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব।

বিজেপির অভিযোগ, গত ১৬ মার্চ কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান কাঁথির মহকুমা শাসক আদিত্য বিক্রম মোহন হিরানি। কিন্তু সেই দিন বিজেপির তিন জয়ী প্রার্থী উপস্থিত থাকতে পারেনি।  ১৬ তারিখে শপথ গ্রহণের অনুষ্ঠানে তিনি শাসক দলের কাউন্সিলরদের দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করান। কিন্তু পরবর্তীতে বিজেপির তিন কাউন্সিলরের শপথ গ্রহণের দিন মহকুমা শাসক তাঁদের বসে শপথ বাক্য পাঠ করান বলে অভিযোগ।

১৬ মার্চ শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত থাকা বিজেপি কাউন্সিলরদের মহকুমা শাসক  ২৯ মার্চ সময় দেন। ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ কুমার দাস, ১৭ নম্বরের তাপস দলাই ও ১৮ নম্বর ওয়ার্ডের সুশীল দাস মহকুমা শাসকের দেওয়া সময় ও দিন মেনে শপথ বাক্য পাঠ করতে যান। অভিযোগ, কাঁথির মহকুমা শাসক বসেই বিজেপি কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান সেদিন। দলীয় কাউন্সিলরদের বসে শপথ বাক্য পাঠ করানো নিয়ে দক্ষিণ কাঁথির বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস বলেন, “রাজ্যের বিধানসভা হোক বা রাজ্য সভা, লোকসভা হোক বা মন্ত্রীসভা সকল জায়গাতেই শপথ বাক্য দাঁড়িয়ে সৌজন্য বিনিময়ের মাধ্যমে হয়। কাঁথি পৌরসভায় শাসকদল থেকে নির্দল সকলকেই দাঁড়িয়ে পড়ান, অথচ আমাদের বেলায় সেই সৌজন্য দেখা যায়নি মহকুমা শাসকের কাছে।”  যদিও এই ঘটনা নিয়ে কাঁথির মহকুমা শাসকের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবসে এক্সে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু

চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার