ভগবানপুরে তৃণমূলের বিএলএ-কে মারধরের অভিযোগ ! অস্বীকার বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি, ভগবানপুর : পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে তৃণমূল বিএলএ-দের (BLA) মারধর করার অভিযোগ। পার্টি অফিসে ঢুকে বিজেপির (BJP) বিরুদ্ধে বুথ লেভেল এজেন্টদের মারধর করা হয় বলে অভিযোগ। হাসপাতালে (Hospital) ভর্তি রয়েছেন ২ জন। হামলার কথা অস্বীকার করেছে বিজেপি (BJP)।

জানা গিয়েছে, ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বিএলএ দের অভিযোগ, তাঁরা তাঁদের পার্টি অফিসে বসে কাজ করছিলেন। তখন আচমকাই বিজেপির কয়েকজন পার্টি অফিসে ঢুকে মারধর শুরু করে। তৃণমূলের বিএলএ পবিত্র কুমার সাউ ও তাঁর সহকারী দেবব্রত মাইতিকে মারধর করার অভিযোগ ওঠে। সেখান থেকে তাঁদের প্রথমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ভগবানপুর মহকুমা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার পরে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, এই ঘটনার পিছনে হাত রয়েছে স্থানীয় বিজেপি কর্মীদের। স্থানীয় বিজেপি নেতৃত্বের তত্ত্বাবধানে এই অশান্তি হচ্ছে। এই ঘটনায় প্রশাসনের পাশাপাশি কমিশনের দৃষ্টিও আকর্ষণ করতে চলেছে তাঁরা।  অভিযোগ, তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে হামলা চালায় বিজেপি কর্মীরা। কিন্তু মারধরের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

তৃণমূল কংগ্রেসের ভগবানপুর (১) ব্লক সভাপতি সূত্রে খবর, বিগত কয়েকদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল। দলের বিএলএ-দের হুঁশিয়ারিও দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার তার চূড়ান্ত রূপ ধরা পড়ে। বেধড়ক মারধরে করে পার্টি অফিস থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, বাদানুবাদ হয়েছে। কোনও রকম মারধর হয়নি।

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের