ভোট চলাকালীন বিএলও-কে মারধরের অভিযোগ, চাঞ্চল্য নারায়ণগড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার ভোটা চলাকালীন বিএলও-কে মারধরের অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভায়। জানা গিয়েছে, ভোটার তালিকায় কেন ছেলের নাম ওঠেনি। এমনই প্রশ্ন তুলে মহিলা বিএলওকে মারধর করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে, ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।

জানা গিয়েছে, আক্রান্ত বিএলও-র নাম তনুশ্রী পাত্রপাথর। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় বিধানসভার রায়পুর পশ্চিম বুথে ভোটের সময় উপস্থিত ছিলেন ওই মহিলা বিএলও। হঠাৎই সেখানে চড়াও হন রায়পুর পশ্চিম বুথের ভোটার অলক জানা। কেন তাঁর ছেলের নাম ভোটার তালিকায় ওঠেনি,  প্রশ্ন তুলে বিএলও-র সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, বচসার চলাকালীন মারধর করা হয় ওই মহিলা বিএলওকে। এমনকি, চড়-থাপ্পড় পর্যন্ত মারা হয় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এই ঘটনার পর কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীকে বিষয়টি জানানো হয়। দ্রুত অভিযুক্তকে আটক করেন জওয়ানরা। এরপর খবর দেওয়া হয় নারায়ণগড় থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিন সকাল থেকেই মোটের উপর শান্তিপূর্ণ ভোট দেখেছে বাংলা। দুপুর গড়াতেই ধীরে ধীরে বদলাতে শুরু করে ছবিটা। অশান্তির আশঙ্কায় আগেই বাহিনীকে সতর্ক করে কমিশন। মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূম– বিকেল ৪টের পর এই তিন জেলায় অশান্তির আশঙ্কা নজর রাখছিল কমিশন। আশঙ্কা কার্যত সত্যি করেই খয়রাশোলে ব্যাপক উত্তেজনা তৈরি হয় প্রথম দফার শেষলগ্নে।

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়েছিলেন, তারপরই হস্টেলে রহস্যমৃত্যু IIT ছাত্রের

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

দেশভাগের যন্ত্রণার সাক্ষী নদিয়ার রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো

বাসি জিনিস পুজোয় নিষিদ্ধ! কিন্তু পুরনো হলেও এই ৫টি জিনিস সমান পবিত্র

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে