তৃণমূলের প্রাক্তন উপ-প্রধানের ছেলের বিরুদ্ধে মধুচক্রের অভিযোগ, উত্তাল কদম্বগাছি

এলাকায় মধুচক্র ও অসামাজিক কাজকর্ম চালাচ্ছে তৃণমূলের প্রাক্তন উপ-প্রধানের ছেলে! হ্যাঁ, শুক্রবার (৩ অক্টোবর) রাত থেকে এমন অভিযোগেই উত্তাল উত্তর ২৪ পরগনা দত্তপুকুর কয়রা কদম্বগাছি

Share:

নিজস্ব প্রতিনিধি: সাঙ্ঘাতিক ঘটনা! এলাকায় মধুচক্র ও অসামাজিক কাজকর্ম চালাচ্ছে তৃণমূলের প্রাক্তন উপ-প্রধানের ছেলে! হ্যাঁ, শুক্রবার (৩ অক্টোবর) রাত থেকে এমন অভিযোগেই উত্তাল উত্তর ২৪ পরগনা দত্তপুকুর কয়রা কদম্বগাছি। পুলিশের সামনেই বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। অভিযোগ, দীর্ঘদিন ধরে দত্তপুকুর সংলগ্ন এলাকায় থাকা একটি গেস্ট হাউসের নাম করে মধুচক্রের ব্যবসা চালাচ্ছেন তৃণমূলের প্রাক্তন উপ-প্রধানের ছেলে স্বদেশ মণ্ডল। নিত্যদিন তাদের বাড়িতে মহিলাদের যাতায়াত রয়েছে। যার ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। একাধিকবার পুলিশকে এই অভিযোগের বিষয়ে জানিয়েও কোনও সুরাহা হয়নি। তৃণমূল নেতার অত্যাধিক প্রভাব থাকায় পুলিশ কোনও গুরুত্ব দেখাচ্ছে না। সেই কারণেই গতকাল রাতে ময়দানে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। এর প্রতিবাদেই শুক্রবার রাতে থানা ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। পাশাপাশি কদম্বগাছি রেলস্টেশন সংলগ্ন গীতা গেস্ট হাউস ঘেরাও করেও বিক্ষোভ দেখান স্থানীয়রা।

গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গীতা গেস্টহাউসে অসামাজিক কাজকর্ম চালাচ্ছেন তৃণমূলের প্রাক্তন উপ-প্রধানের ছেলে স্বদেশ মন্ডল ওরফে বাপি। শুক্রবার রাতে গেস্ট হাউসে মধুচক্র এবং অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামের নারী-পুরুষ একসঙ্গে বিক্ষোভ দেখান। এরপর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন কদম্বগাছি থানার পুলিশ, দত্তপুকুর থানার আইসি, এবং জেলা পুলিশ কর্তারা। আর গ্রামবাসীরা পুলিশ প্রশাসনকে আটকে রেখেও বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় দেড় ঘন্টা পুলিশকে আটকে রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বারাসত এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল আলী এসে গ্রামবাসীদের বুঝিয়ে কোনরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় গীতা গেস্ট হাউসের মালিক অলোক বণিক ও গীতা বনিককে গ্রেফতার করেছে কদম্বগাছি থানার পুলিশ। এবং গেস্ট হাউসটি সিল করে দিয়েছে পুলিশ।

এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ‘আমাদের এলাকার গেস্ট হাউসে ছেলে মেয়ে ঢুকছে। অল্প বয়সী ছেলে মেয়ে ঢুকছে। তাদের জাতপাতের কোনও বিচার নেই। প্রথমে গীতা গেস্ট হাউসটি বিয়ে বাড়ি ছিল। এরপর সেটি গেস্ট হাউস করা হয়। সেখানে মাত্র সাড়ে তিনজন লোক বসবাস করে। দীর্ঘদিন ধরেই এই গেস্ট হাউসে লোকজনের মেলা। বহু ছেলে-মেয়ে ঢোকে বের হয়। তাতেই সন্দেহ হয় পাড়ার লোকজনের। গতকাল পাড়ার একজন ছেলে গেস্ট হাউসের মালিককে জিজ্ঞাসা করেন যে, তোমাদের মাত্র সাড়ে তিনজনের পরিবার, এত লোকজন কোথা থেকে আসে, তখনই মালিক উপ প্রধানের ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করতে বলে। এবং উপ প্রধানের ছেলে প্রতিক্রিয়া জানালেন এলাকা বাসীরা বিক্ষোভে ফেটে পড়েন। এখন এই বাড়ি সব আমরা তুলে দিতে চাইছি।’

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!