অসুস্থ নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ডায়মন্ড হারবার হাসপাতালের সাফাইকর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সিসিইউতে ভর্তি থাকা অবস্থায় নবম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার হাসপাতালে ছড়িয়ে পড়েছে উত্তেজনা । শ্লীলতাহানি কাণ্ডে অভিযোগ তীর হাসপাতালের এক সাফাইকর্মীর বিরুদ্ধে । ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । শুরু হয়েছে তদন্ত। 

পরিবার সূত্রে খবর, শারীরিক অসুস্থতার জন্য শনিবার রাতে নবম শ্রেণীর এক ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা  হয় । রাতে শারীরিক অবস্থা অবনতি হতে তাঁকে ভর্তি স্থানান্তিত করা  হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ)। অভিযোগ উঠেছে, সেখানেই ওই নাবালিকাকে হাসপাতালের এক সাফাইকর্মী  শ্লীলতাহানি করেছে । সোমবার পরিবার তার সঙ্গে দেখা করতে গেলে সব কথা খুলে বলে নাবালিকা । এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। 

পাশাপাশি রোগীর পরিবারের তরফে ডায়মন্ড হারবার থানায় শ্লীলতাহানির অভিযোগ জানো হয়। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযুক্ত সাফাইকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ । তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনা প্রসঙ্গে মেয়েটির বাবা জানিয়েছেন, ‘ শনিবার সন্ধ্যায় মেয়েকে  হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ওকে সিসিইউতে দিয়েছিল। আমরা সোমবার মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আর  তখন মেয়ে জানাচ্ছে ওর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। ‘ এই ঘটনা নিয়ে এখন হাসপাতালের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে সাফাইকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠতেই তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ । 

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

শুধু আমির নন, কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের