দুর্গাপুরে নাবালকদের দিয়ে রক্তদানের অভিযোগ! তদন্তের নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুরে নাবালকদের বয়স গোপন করে বেসরকারি হাসপাতালে রক্তদান করানোর অভিযোগ। টাকার প্রলোভন দেখিয়ে একাধিক স্কুলপড়ুয়ার কাছ থেকে রক্ত সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে থানায় লিখিত অভিযোেগ দায়ের করেছে সংশ্লিষ্ট বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

অভিযোগ অনুযায়ী, দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলের তিন নাবালক ছাত্রকে ৩০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রক্তদানে রাজি করানো হয়। অভিযোগ, ওই স্কুলেরই এক প্রাক্তন ছাত্র, বর্তমানে ভিড়িঙ্গি টিএন উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া, এই প্রলোভন দেখায়। এরপর তাদের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক রোগীর আত্মীয় পরিচয় দিয়ে রক্তদান করানো হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, সরকারি নথিতে নাবালকদের প্রকৃত বয়স পরিবর্তন করে প্রাপ্তবয়স্ক হিসেবে দেখানো হয়েছিল। ঘটনা প্রকাশ্যে আসতেই তৎপর হয় স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের সঙ্গে নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন স্কুলের প্রিন্সিপাল দেবযানী বোস। তিনি জানান, বিষয়টি পুলিশের নজরে আনা হয়েছে এবং প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এজেন্টের মাধ্যমে নাবালকদের কাছ থেকে রক্ত সংগ্রহের একটি চক্র সক্রিয় রয়েছে।

আরও পড়ুনঃ বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

এদিকে, বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ৩০০ টাকার লোভ দেখিয়ে নাবালকদের রক্তদান করানো অত্যন্ত গুরুতর অভিযোগ। আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাই নির্দিষ্ট শর্তসাপেক্ষে রক্তদান করতে পারেন। এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই রেয়াত করা হবে না বলে তিনি সতর্ক করেন। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি