বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডল নিরাপত্তা ও রক্ষাকবচের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর আইনজীবী বিষয়টি উল্লেখ করলে আদালত মামলা দায়েরের অনুমতি দেয়। চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি বীরভূমের মহম্মদবাজার থানার ডেউচা গ্রামের মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ নগদ প্রায় ২৮.৫ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধার করে। মিনার টুলুর আত্মীয়। এই ঘটনার পর বীরভূম জেলা পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে, যেখানে প্রধান অভিযুক্ত হিসেবে টুলু মণ্ডলের নাম রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই মামলায় গ্রেফতারির আশঙ্কাতেই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন ভগ্নিপতি মিনার মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই কার্যত অন্তরালে চলে গিয়েছেন টুলু মণ্ডল। তদন্তকারীদের অনুমান, তিনি দেশ ছেড়ে বিদেশে আত্মগোপন করে থাকতে পারেন। মিনার মণ্ডল পুলিশি জেরায় দাবি করেছেন, টুলু তাঁর সম্পত্তি দেখভালের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। তবে তিনি বর্তমানে কোথায় রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ লিলুয়ায় গোপন ডেরায় পুলিশি হানা, বাজেয়াপ্ত কোটি টাকার মদ ও বিয়ারের বোতল
 জানা গিয়েছে, এই মামলা ছাড়াও টুলুর বিরুদ্ধে একটি খুনের মামলা-সহ একাধিক অভিযোগ রয়েছে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনার উৎস খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে পাথর ব্যবসায় অনিয়ম, সরকারি রাজস্ব ফাঁকি, বেআইনি সম্পদ অর্জন, ভয় দেখিয়ে অর্থ আদায় এবং জমি দখলের মতো অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই টুলুর ম্যানেজার সীতেশ প্রামাণিককে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলাকালীন টুলুর রক্ষাকবচের আবেদন নতুন মাত্রা যোগ করেছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি