২৪ ঘণ্টায় জলপাইগুড়ি সদর হাসপাতালে ৫ সদ্যোজাতর মৃত্যু! বিক্ষোভ

গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি সদর হাসপাতালে ৫ সদ্যোজাতর মৃত্যু ঘিরে শনিবার বিক্ষোভ দেখালেন রোগীর আত্মীয়রা।

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি সদর হাসপাতালে ৫ সদ্যোজাতর মৃত্যু ঘিরে শনিবার বিক্ষোভ দেখালেন রোগীর আত্মীয়রা। জানা যাচ্ছে, ওই হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে গত ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু হয়েছে। কেন এত কম সময়ে এতজন সদ্যোজাতর মৃত্যু হল তা খতিয়ে দেখতে শনিবার দুপুরে ধরণায় বসলেন এক অভিভাবক। তাঁর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই তাঁর সন্তান-সহ পাঁচ সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে। তাঁর সঙ্গে অনেকেই বিক্ষোভে সামিল হন। যদিও জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমেন্দ্রনাথ প্রামাণিক জানিয়েছেন এই বিষয়ে তিনি কিছুই জানন না।

জলপাইগুড়ি শহরের গড়ালপাড়ার বাসিন্দা বিকাশ রায়ের সন্তানসম্ভবা স্ত্রী সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুক্রবার বিকাশবাবুর স্ত্রী এক কন্যাসন্তানের জন্ম দেন। জন্মের কয়েক ঘণ্টার মধ্যে সদ্যোজাতর মৃত্যু হয়। বিকাশবাবুর দাবি, কেন তাঁর সন্তানের মৃত্যু হল সে ব্যাপারে কিছুই জানানো হচ্ছে না। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মোট পাঁচ সদ্যোজাতর মৃত্যু হয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালে। শনিবার সকালেই তিনি হাসপাতালের সামনে ধরণায় বসেন। তাঁর কোলে তখন ৫ বছরের আরেক সন্তানও ছিল। তাঁর দাবি, ঘটনার প্রকৃত তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। যদিও এই প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. রমেন্দ্রনাথ প্রামানিক বলেন, ‘ঘটনার কথা জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে’। হাসপাতালের সুপার এই বিষয়ে মুখ খোলেননি। তবে গোটা ঘটনায় ব্যাপ আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই