ঘরে একা পেয়ে গৃহশিক্ষিকার হাত ধরে টানাটানি, গণধোলাই ব্যক্তিকে

Share:

নিজস্ব প্রতিনিধি, দাসপুর : গৃহশিক্ষিকার শ্লীলতাহানি (Molestation) করার অভিযোগে এক ব্যক্তিকে গণধোলাই। অভিযুক্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে মেদিনীপুরের দাসপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, দাসপুরের বাসিন্দা অভিযুক্ত যুবকের স্ত্রী বাড়ির পাশেই শিবমন্দিরে গিয়েছিলেন শিবের মাথায় জল ঢালতে। তাঁর বাড়িতে ছিল দুই সন্তান। তাদের জন্য বাড়িতে গৃহশিক্ষিকা রয়েছেন। প্রতিদিনের মতো তাদের পড়াতে এসেছিলেন ওই গৃহশিক্ষিকা। অভিযুক্ত ভিন রাজ্যে কাজ করে। কিন্তু কয়েকদিন আগেই কাজের জায়গা থেকে বাড়িতে এসেছিল। শনিবার স্ত্রী শিবমন্দিরে জল ঢালতে গিয়েছিল। বাড়িতে তার সন্তানদের পড়াতে এসেছিল গৃহশিক্ষিকা। ঘরে ঢুকে আচমকাই ওই গৃহ শিক্ষিকার হাত ধরে টানাটানি শুরু করে অভিযুক্ত ব্যক্তি। প্রথমে কিছু বলতে না পারলেও, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। পরে সাহস জুগিয়ে চিৎকার করতে থাকেন ওই শিক্ষিকা। ওই গৃহশিক্ষিকার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। এরপরই ওই যুবককে বাড়ি থেকে বের করে গণধোলাই দিতে শুরু করে ক্ষিপ্ত জনগণ। অভিযুক্ত ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

অভিযুক্ত ব্যক্তিকে মারধর করার খবর পয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার পুলিশ। তারাই ওই যুবককে উদ্ধার করেছে। তাকে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে অভিযুক্ত ব্যক্তির। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ইতিমধ্যেই শ্লীলতাহানীর অভিযোগ দায়ের করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঘাটালের এসডিপিও। এই ধরনের ঘটনা অভিযুক্ত ব্যক্তি কেন ঘটাল তা নিয়ে উঠেছে প্রশ্ন।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল