আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিবাহিত মহিলার সঙ্গে ফোনে গল্প করার অপরাধে হামলা

নিজস্ব প্রতিনিধি,আমডাঙা: বিবাহিত মহিলার সঙ্গে ফোন করে গল্প করার অপরাধে এক যুবককে এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ মহিলার দেওর ও স্বামীর বিরুদ্ধে। বর্তমানে আশঙ্কা জনক অবস্থায় বারাসাত হাসপাতালে(Barasat Hospital) চিকিৎসাধীন ওই যুবক।

আমডাঙা থানার(Amdanga P.S.) অন্তর্গত মরিচা গ্রামে ইজাজুল মন্ডল নামে ২৬ বছরের যুবক ওই গ্রামেরই এক মহিলার সাথে ফোনে গল্প করার অভিযোগ কোপ মারার অভিযোগ মহিলার স্বামী ও দেওরের বিরুদ্ধে। জানা যায়, আজ সকালে তিনি যখন মাঠে কাজ করছিলেন সেই সময় ওই মহিলার স্বামী ও দেওর ধারালো অস্ত্র দিয়ে মাথায় ঘাড়ে পিঠে কোপ মারে।

সেই সময় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই যুবক। তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে(Amdanga Hospital) নিয়ে যায় এবং পরবর্তীতে তাকে রেফার করা হয় বারাসাত জেলা হাসপাতালে। বর্তমানে ওই যুবক বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। আপাতত ওই বিবাহিত মহিলার স্বামী ও দেওর পলাতক। তাদের পুলিশ খুঁজছে।

Published by:

Share Link:

More Releted News:

জমি বিবাদকে কেন্দ্র করে বচসা উত্তেজনা রতুয়ায়, লাঠি  ও  লোহার রড নিয়ে হামলা, আহত দুই

‘হোয়াটসঅ্যাপ কমিশন’, ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর হুমকির অভিযোগ উড়িয়ে কটাক্ষ তৃণমূলের

গড়িয়াতে স্ত্রীকে খুন করে পলাতক অধ্যাপক স্বামী, পাশের ঘরে ঘুমিয়ে ৮ বছরের ছেলে

মালদায় পৃথক পথ দুর্ঘটনায় মৃত ১, আহত আরও ১

রবিবার ভাটপাড়ায় তৃণমূলের হয়ে প্রচারে মন্দাকিনী

নজিরবিহীন উদ্যোগ, ভোট শেষ হতেই পোস্টার-ব্যানার সরানোর নির্দেশ তৃণমূল প্রার্থীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ