আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হিঙ্গলগঞ্জের নাম বদলে ‘হিলগঞ্জ’ করে দিলেন অমিত শাহ, প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি হিঙ্গলগঞ্জ: সুন্দরবনে হিঙ্গলগঞ্জকে ‘হিলগঞ্জ’ বলে বিকৃত করার প্রতিবাদে তৃণমূল নেতৃত্বে রাস্তায় নেমে প্রতিবাদ করল।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায়শুক্রবার হিঙ্গলগঞ্জ বিধানসভার নেবুখালিতে দলীয় প্রার্থী রেখা পাত্রের সমর্থনে ভোট প্রচারে এসে হিঙ্গলগঞ্জকে ‘হিলগঞ্জ'(Hilganj) বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Sha)। এলাকার নাম বিকৃত করার অভিযোগে পথে নামল এবার তৃণমূল। অমিত শাহের এই কথার পরিপ্রেক্ষিতে রীতিমতো মিছিল করে প্রতিবাদ জানাতে পথে নেমে বিক্ষোভ দেখাল তৃণমূল। শুধু মিছিল করে প্রতিবাদ জানিয়ে শান্ত হয়নি তৃণমূল।

রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বিগত দিনের অমিত শাহের বাংলার প্রতি বাংলা ভাষা এবং বাংলা কবিদের প্রতি ভুলভাল মন্তব্য করার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এর আগে নির্বাচনী প্রচারে এসে একাধিকবার মনীষীদের নামসহ নানা ধরনের ভুল উক্তি প্রকাশ্যে এনেছেন বিজেপির একাধিক নেতারা। নেতাজির উক্তিকে স্বামী বিবেকানন্দের উক্তি বলে দাবি করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতির নবীন । দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেছিলেন। এর আগে দমদমে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহকে বলতে শোনা গিয়েছিল ডম ডম বালো।

ঠাকুর রামকৃষ্ণ থেকে সা মা সারদা প্রত্যেকের ই নাম ভুল বলে, সমালোচনার মুখে পড়েছেন দিল্লি এবং অন্য রাজ্য থেকে আসা বিজেপি নেতারা। এবার হিঙ্গলগঞ্জে শুক্রবার ভোট প্রচারে গিয়ে রেখা পাত্রের হয়ে বক্তব্য রাখার সময় হিঙ্গলগঞ্জে(Hingalganj)র নাম বদলে অমিত শাহ করে দিলেন হিলগঞ্জ। এই নাম বদলে ক্ষুব্ধ হিঙ্গলগঞ্জের সাধারণ মানুষ। নির্বাচনের আগে এই ধরনের নাম বদলকে হাতিয়ার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিরোধীদল বিজেপিকে রাজনৈতিক নিশানা করতে তাই তারা পথে নেমেছে। প্রতিবাদে গর্জে উঠেছে। বাঙালিকে অপমান বাংলা ভাষাকে অপব্যাখ্যা বিজেপির। নেতাদের মূল টার্গেট এই প্রচারকে সামনে রেখে দ্বিতীয় দফার নির্বাচনে ভোট মেশিনে ফায়দা তুলতে চাইছে ঘাসফুল শিবির।

Published by:

Share Link:

More Releted News:

নন্দীগ্রামে তৃণমূল পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, হাসপাতালে চিকিৎসাধীন

‘ভাঙড় জয় শুধু সময়ের অপেক্ষা’‌, নওশাদের ভাগ্যরেখা সামনে আনলেন অভিষেক

‘তৃণমূলের কর্মীর গায়ে হাত পড়লে শরীরে জামা-কাপড় থাকবে না’, শাহকে হুঁশিয়ারি কল্যাণের

‘‌মোদিজির প্রধান কাজ দেশ বিক্রি’‌, শ্রীরামপুরের সভা থেকে তোপ রাহুল গান্ধির

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

‘এবারের ভোট বাংলার মানুষের আত্মসম্মানের লড়াই’, তৃণমূলের হয়ে প্রচারে আভিনেতা পরমব্রত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ