মায়াপুর ইসকন মন্দির দর্শনে যাচ্ছেন অমিত শাহ, তুঙ্গে নিরাপত্তা-প্রস্তুতি

Share:

নিজস্ব প্রতিনিধি, মায়াপুর: নদিয়া জেলার মায়াপুরের ইসকন মন্দির দর্শনে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । ১৮ ফেব্রুয়ারি ইসকন মন্দিরে(Iskcon Temple) শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২তম জন্ম উৎসবে যোগ দেবেন তিনি। সূত্রের খবর, ওই দিন দুপুর দুটো নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে অমিত শাহের(Amit Sha) কপ্টারের। সেখান থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে মায়াপুরের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করবেন তিনি বলে ইসকন সূত্রে খবর ।স্বরাষ্ট্র মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই মায়াপুরে সাজসাজ রব। এর আগে অমিত শাহের মায়াপুর আসার কথা থাকলেও বিশেষ কারণে সেই সফর বাতিল হয়েছিল। তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে তাঁর এই সফর রাজনৈতিক ও ধর্মীয় দুই দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সূত্রের খবর, অস্থায়ী হেলিপ্যাড(Helipad) থেকে সড়ক পথে অমিত শাহ প্রথমে ইসকনের শঙ্খ ভবনে পৌঁছবেন। সেখান থেকে তিনি রাধামাধব এবং পঞ্চতত্ত্বের বিগ্রহ দর্শন করবেন। মন্দিরে ভগবানের আরতি করারও কথা রয়েছে তাঁর। এর পর মায়াপুর ইসকনের পদ্ম ভবনে সাধু-সন্তদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে বসতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রী। সেখান থেকেই অমিত শাহ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্ম অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে দেশ-বিদেশের অগণিত ভক্ত ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শেষ করে বিকেলেই তিনি পুনরায় হেলিকপ্টারে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে নদিয়া জেলা প্রশাসন ও পুলিশের তৎপরতা তুঙ্গে। মায়াপুরের অস্থায়ী হেলিপ্যাড থেকে শুরু করে মন্দির চত্বর, শঙ্খ ভবন— সর্বত্র নিরাপত্তা খতিয়ে দেখছেন উচ্চপদস্থ পুলিশ কর্তারা। দফায় দফায় নিরাপত্তা মহড়া এবং এলাকা পরিদর্শন চলছে। দিল্লি থেকে নিরাপত্তা বাহিনীর বিশেষ দিন এসে পৌঁছেছে মায়াপুর মন্দির চত্বরে।

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA