‘ক্ষমতায় এসে SIR-এ বাদ পড়া গোর্খাদের নাম বেছে বেছে ভোটার লিস্টে তুলব,’ আশ্বাস শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি: কার্শিয়াং এসে ফের গোর্খা প্রেম উথলে পড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে। আজ, মঙ্গলবার কার্শিয়াংয়ে বিজেপি প্রার্থীদের সমর্থন জনসভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সভা মঞ্চ থেকেই অমিত শাহ বলেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠিত হওয়ার পরই, ৬ মে প্রত্যেক গোর্খার মু‌খে সন্তুষ্টির হাসি থাকবে। আমরা নিশ্চিত সমাধান বের করব। কংগ্রেস, তৃণমূল এরা সকলে দার্জিলিংয়ের সঙ্গে, আমার দেশভক্ত গোর্খা ভাইয়ের সঙ্গে অন্যায় করেছে। আমি ৯ বছর ধরে এখানে আসছি। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, বিজেপির সরকার গঠিত হলেই ৬ মে-র মধ্যে এত দিন ধরে ঝুলে থাকা গোর্খা সমস্যার সমাধান করে যাব। গোর্খাদের মতো করেই সমাধান করব। এখানকার সরকার এসআইআরে গোর্খাদের নাম বাদ দিয়েছে ভোটার লিস্ট থেকে। আমাদের সরকার বাংলা হবে, তারপরেই বেছে বেছে গোর্খাদের নাম ফের ভোটার লিস্টে তুলব।’

আরও পডুন: প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শাহ আরও বলেন, ‘আমি দার্জিলিংয়ের সভায় যেতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। হেলিকপ্টার ওড়ার অনুমতি ছিল না। ওই সময় আবহাওয়া ঠিক ছিল না। তখন আমি ভিডিও বার্তায় বলেছিলাম, ২১ তারিখ আমি অবশ্যই আসব। আপনাদের সঙ্গে দেখা করেই দিল্লি যাব। আপনাদের সঙ্গে দেখা করতেই আজ এসেছি। আপনারা এক বার বিজেপির সরকার গঠন করে দিন। তিনটি নির্বাচন ধরে দার্জিলিং তো পদ্মফুলে ভোট দিচ্ছেই। কিন্তু পশ্চিমবঙ্গের বাকি অংশ থেকে তেমন সমর্থন আসত না। এ বার পুরো পশ্চিমবঙ্গ স্থির করে নিয়েছে, দিদিকে ক্ষমতাচ্যুত করার সময় এসে গিয়েছে। এটা আমাদের দুই প্রার্থীকে বিধায়ক করার ভোট নয়। এটা দার্জিলিংয়ের পাহাড় থেকে গঙ্গাসাগর পর্যন্ত আমাদের মা-বোনেদের সুরক্ষিত করার ভোট। সন্দেশখালির ঘটনা গোটা পশ্চিমবঙ্গকে লজ্জিত করেছে। মাটিগাড়ার নির্দোষ বালিকাকে অত্যাচার, বাগডোগরার কাছে চা বাগানে আদিবাসী মহিলার সঙ্গে অত্যাচার, দুর্গাপুর মেডিক্যাল কলেজ, সাউথ ক্যালকাটা ’ল কলেজ, আরজি করের ধর্ষণের মতো ঘটনায় অভিযুক্ত ধর্ষককে বেছে বেছে জেলে ঢোকাবে বিজেপি।’

এদিন পাহাড়ে এসে সুভাষ ঘিসিংয়ের নামেও ভোট চেয়েছেন শাহ। তিনি বলেন, ‘সুভাষ ঘিসিংয়ের খুনের মামলায় কোনও বিচার করেনি কংগ্রেস সিপিএম ও তৃণমূল। বিজেপি সমাধান করবে। গোর্খাদের একটি মহান ইতিহাস রয়েছে। তৃণমূল সরকার গোর্খাদের ইতিহাসকে ছিন্নবিচ্ছিন্ন করার চেষ্টা করেছেন। আগে সিপিএম-কংগ্রেসও করেছে। এখন গোর্খাদের উপর অন্যায় বন্ধ করার সময় শুরু হচ্ছে। পাহাড়ে রক্তের রাজনীতি বন্ধ হবে।’

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

চাঙ্গা শেয়ার বাজার, মাত্র এক ঘন্টাতে ৬ লক্ষ কোটি টাকা আয় করলেন বিনিয়োগকারীরা

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক

গরম ভাতে জমবে দারুণ, বানিয়ে নিন পমফ্রেট সর্ষে ঝাল