প্রথম দফার ভোটের আগে ঝরল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামপুর: প্রথম দফার ভোটের আগে বাংলায় ঝরল রক্ত। খুন হলেন সিপিএম কর্মী। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। কাঠগড়ায় তৃণমূল। আজ, সোমবার সকালে ইসলামপুর কেন্দ্রের দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন ২৬ বয়সের নুর আজম। তাঁর পরিবারের অভিযোগ, তারপর থেকেই বেপাত্তা। সিপিএমের তরফে অভিযোগ, সভা শেষে বাড়ির দিকে রওনা দিয়েছিলেন নুর। মাঝপথেই তাঁক অপহরণ করে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তারপরেই পিটিয়ে খুন করা হয়। এদিন রাতে বাড়ির কাছেই ওই সিপিএম কর্মীর মৃতদেহ উদ্ধার হয়। তারপরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবরোধ করেন সিপিএমের কর্মী-সমর্থকরা।

আরও পডুন: নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত পরিযায়ী শ্রমিক সহ গ্রামবাসীরা

বাম কর্মীদের অভিযোগ, দলের হয়ে প্রচার করতে ও মিছিলে না যেতে বারবার নুরকে নিষেধ করেছিল তৃণমূলের লোকেরা। এমনকি হুমকিও দেয়। আর আজ সামান্য রাজনৈতিক কারণে খুন করা হলো তাঁকে। এই বিষয়ে সিপিএম নেতা স্বপন গুহ নিয়োগী বলেন,’দলীয় প্রার্থী সামু খানের নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফিরছিল নুর আজম। গত চারদিন ধরে তাঁকে প্রচারে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছিল তৃণমূল। কথা না শোনায় খুন করা হল।’ যদিও শাসকদলের তরফে পুরোটাই অস্বীকার করা হয়েছে। এই বিষয়ে ইসলামপুরের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল বলেন, ‘এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তদন্ত করে সত্যিটা সামনে আনা দরকার।’

গোটা বিষয়টি নিয়ে ইসলামপুরের পুলিশ সুপার রাকেশ সিং বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট ভাবে জানা যাবে।’

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য! জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার ৫

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

ফের প্যারোলে মুক্তি ধর্ষক বাবাজি রাম রহিমের, সাত বছরে ১৭ বার জেলের‌ বাইরে

আমেরিকায় চাকরি হারিয়ে দিশেহারা ভারতীয় প্রযুক্তিবিদ, ভিডিও কলে ছেলের মনোবল বাড়ালেন বাবা

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): শ্রীলঙ্কা ৩৫/৩ (তৃতীয় দিন) পিছিয়ে ৪৬৭ রানে

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

সাড়ে ৩ ঘণ্টায় ৩৪০০ বার চুমু! ভাইরাল হতে গিয়ে শেষমেশ গুনতে হল মোটা টাকার জরিমানা

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে বসল প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির

মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে