ক্ষমতাতে এলেই বেকার যুবক-যুবতীদের তিন হাজার টাকা করে আর্থিক সাহায্য, প্রতিশ্রুতি শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেকার যুবক-যুবতীদের মাসে তিন হাজার টাকা করে আর্থিক সাহায্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটল বিজেপি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ‘যুবসাথী’ প্রকল্প। বেকার যুবক-যুবতীদের মাসে ১৫০০ হাজার টাকা করে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য করছে তৃণমূল কংগ্রেসের সরকার। এবার বিজেপিও সেই পথেই হাঁটল। আজ, শুক্রবার নিউটাউনে একটি বিলাসবহুল হোটেলে বিজেপির ইস্তেহার প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যার পোশাকি নাম ‘ভরসার শপথ’। সেই ইস্তেহারেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে বাংলায় ক্ষমতাতে এলে বেকার যুবক-যুবতীদের মাসে তিন হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে। সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য যুবক-যুবতীদের ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া, যাঁরা দুর্নীতির জন্য চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে।

আরও পড়ুন: কত আসন বিজেপি পাবে? নির্দিষ্ট সংখ্যাই বলতে পারলেন না অমিত শাহ

‘যুবসাথী’ প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার পরই তাকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতারা। এই প্রকল্প আদপে ভাতা বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদাররা। এবার মমতার দেখানো পথেই হাঁটছে গেরুয়া শিবির। যদিও এটা কোনও ভাতা নয় বলে স্পষ্ট করেছেন অমিত শাহ। সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ‘বর্তমানে বাংলার যা পরিস্থিতি, সেখান থেকে যুবক, মহিলাদের মুক্তি দিতে হবে, আর্থিক সুবিধা দিতে হবে। তাই এই ঘোষণা।’ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খোদ দান-খয়রাতির রাজনীতি পছন্দ করেন না বলে জনসভা থেকে বারবার বলেন। এবার তাঁর দলই বাংলায় ক্ষমতাতে আসতে ভাতার রাজনীতির আশ্রয় নিচ্ছে। কটাক্ষ করে মন্তব্য তৃণমূলের। রাজনৈতিক মহলের একাংশের দাবি, ঘুরিয়ে অমিত শাহ এদিন স্বীকার করে নিয়েছেন মানুষের হাতে টাকা দেওয়া আদপে সুশাসনের লক্ষণ ও প্রয়োজনীয়। যা এতদিন করে এসেছে বাংলায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সরকার।

বিজেপির ইস্তেহারে আরও একাধিক বিষয়ে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য- সুনির্দিষ্ট ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় যোগ্যদের মেধার ভিত্তিতে স্থায়ী চাকরি নিশ্চিত, প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধির প্রতিশ্রুতি। কেন্দ্রের ৬০০০ টাকার সঙ্গে রাজ্য সরকারের ৩০০০ টাকা যোগ করে মোট ৯০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এছাড়াও মহিলাদের জন্য অন্নপূর্ণা প্রকল্প অর্থাৎ মাসে ৩০০০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত