কত আসন বিজেপি পাবে? নির্দিষ্ট সংখ্যাই বলতে পারলেন না অমিত শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলায় বড় জয় পাবে বিজেপি। এবার বাংলাতে বিজেপি সরকার তৈরি করবে। কত আসন পেয়ে বিজেপি ক্ষমতায় আসবে? এই প্রশ্নের জবাবে এমন কথাই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্দিষ্ট করে সংখ্যা বলতে পারলেন না তিনি। শুক্রবার বিজেপির ইস্তেহার তথা ভরসাপত্র প্রকাশ করেছেন শাহ। সেখানেই স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয় বাংলায় কত আসন পাবে বিজেপি?

আসন্ন বিধানসভা নির্বাচনের মরশুমে বিজেপির আসন সংখ্যা কত হতে পারে, সেটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বঙ্গ-বিজেপির কাছে। কদিন আগে এবার বাংলায় ১৭৭ আসনে জিতবেন বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর দাবি খারিজ করে দিয়ে নয়া আসন সংখ্যা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তখন দেখা যায় আসন সংখ্যা কমে গিয়েছে। সেদিন বলেছিলেন ১৭০ আসনে জেতাতে হবে বিজেপিকে। কিন্তু সংকল্পপত্র প্রকাশের দিনে ফের ওই একই প্রশ্ন উঠলে এদিন আর আসন সংখ্যা বলতে পারলেন না স্বরাষ্ট্রমন্ত্রী।

শুভেন্দুর মনোনয়ন জমার দিনে আসন সংখ্যা বেঁধে দিয়েছিলেন শাহ। এদিন সেই সংখ্যাও বলতে পারলেন না তিনি। এখন তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। সেটা হল, আসন সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে কেন? তৃণমূলের দাবি, নির্বাচন কমিশন যেহেতু বিজেপির অঙ্গুলিহেলনে চলছে সেটার জন্যই এমন আসন সংখ্যা বলেছিলেন শুভেন্দু। এবার পরিস্থিতি হয়তো বুঝতে পারছে গেরুয়া শিবির। সেই কারণেই আসনের সংখ্যা আর নির্দিষ্ট করে বলতে পারছেন না তাঁরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিনও আসনের প্রসঙ্গে কথা বলার সময় শুভেন্দু অধিকারী তাঁর পাশে ছিলেন। আগের মতো জোর গলায় ১৭০ আসনের কথা শোনা গেল না শাহের গলায়।

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

ক্যান্সার আক্রান্ত রোগী কতদিন বাঁচবেন? মুখের ছবি দেখে বলে দেবে AI

অমিতাভের বাড়িতে হামলার ছক! ‘আর লেখার ক্ষমতায় নেই’, বিগ বি-র পোস্ট নিয়ে আতঙ্ক

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

মক্কায় চুমু খাওয়ার অপরাধে বাংলাদেশি যুগলের শিরশ্ছেদ, বাঁচানোর কোনও চেষ্টা করেনি রিয়াধের দূতাবাস

‘আমাই ছেলে নির্দোষ, ওঁকে ফাঁসানো হচ্ছে’, দাবি টাইগার শ্রফের উপর গুলিকাণ্ডে ধৃত সুমিতের মায়ের

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার

বিসর্জনে নিরাপত্তার চাদরে কলকাতা, ২৮টি গঙ্গার ঘাটে মোতায়েন বাড়তি পুলিশ

‘মোহন ভাগবত ঠিক বলেছেন’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে কীসের গাফিলতির কথা বললেন শুভেন্দু?

‘২৭৫ বিধায়ক আমার পাশে রয়েছে,’ দশমীতে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

‘বিরোধীরা শুধু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় রয়েছে,’ চোরবাগান কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

দলে বরুণ, বৈভব সহ বাদ আরও ৪! নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

টাইগার নন, বিষ্ণোই গোষ্ঠীর শ্যুটারদের টার্গেটে ছিলেন অমিতাভ-অক্ষয়-আমির!

সুদানে বাজারে ও শ্মশান যাত্রীদের উপর আছড়ে পড়ল ড্রোন, নিহত ৩০০