ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষুদিরাম বসুর জন্মভিটে সংস্কারের কী পরিকল্পনা রয়েছে? এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ফোন করে জানতে চেয়েছিলেন অমিত শাহ। বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটেকে সংস্কার করতে হবে, মুখ্যমন্ত্রীকে তেমনই নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ, মঙ্গলবার কেশপুরে ক্ষুদিরামের গ্রাম মহবনিতে গিয়ে এমনই জানালেন শুভেন্দু অধিকারী। আজ, ১১ আগস্ট, আত্মবলিদান দিবস। অত্যাচারী ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ফাঁসির সাজা পেয়েছিলেন অবিভক্ত মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু। তাই আজকের দিনটি আত্মবলিদান দিবস হিসেবে পালন করা হয়। সেই উপলক্ষ্যেই এদিন কেশপুরের মহবনিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে নিয়ে একগুচ্ছ ঘোষণা করেন শুভেন্দু অধিকারী।

সেই ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, ‘অমিত শাহজি আমাকে ফোন করে বলেছিলেন, ক্ষুদিরামের পৈতৃক ভিটে সংস্কার ও সংরক্ষণে বিশেষ পরিকল্পনা করতে। আমি তাঁকে জানাই যে ১১ তারিখ আমার সেখানে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখান থেকেই ঘোষণা করব। প্রাথমিকভাবে মহবনি উন্নয়ন পর্ষদের অ্যাকাউন্টে ৫ কোটি টাকা বরাদ্দ করা হল। এই বর্ষার মরসুমেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে অক্টোবর থেকে পুরোদমে কাজ শুরু হবে। আগামী বছর এই রূপায়ণ স্বচক্ষে দেখতে চাই। আগামী বছর ফের আসব, তখন সবটা খতিয়ে দেখব। স্কুলের বইতে মাত্র চার লাইনে ক্ষুদিরাম বসুকে শেষ করলে চলবে না। প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ওঁর বিপ্লব, ভাবনা, হাতে গীতা নিয়ে ও মুখে বন্দেমাতরম গেয়ে ফাঁসির মঞ্চে ওঠার হার-না-মানা লড়াই বিশদে পড়াতে হবে। নতুন প্রজন্মকে এই অতীত চেনাতেই হবে।’

আরও পডুন: মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আপনাদের সঙ্গে আমার সম্পর্ক অনেকদিনের। আমরা পাঠ্যপুস্তকে সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানোর কথা পড়ি। কিন্তু মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসুর কথা সে ভাবে পড়ানো হয় না। আগের মুখ্যমন্ত্রী সেই দায়িত্ব পালন করেননি। বাম আমলেও স্বাধীনতা সংগ্রামীদের সেই সম্মান দেওয়া হয়নি। বিগত ৪৯ বছর ধরে মেদিনীপুরকে পিছিয়ে দেওয়া হয়েছে। আমি এখানকার ভূমিপুত্র। অনেক কাজ করতে হবে।’ শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে নিয়ে বহু পরিকল্পনা রয়েছে। তিনি জানিয়েছেন, পৈতৃক ভিটেটির পুঙ্খানুপুঙ্খ সংস্কারের পাশাপাশি সেখানে একটি জাদুঘর, গ্যালারি, লেজার শো এবং দূরদূরান্ত থেকে আসা গবেষক ও পর্যটকদের থাকার জন্য আবাস নির্মাণ করা হবে। এর জন্য একটি পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি হচ্ছে।

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ