উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদল হওয়ার পর থেকেই  সীমান্ত সুরক্ষায় নজর দিয়েছে কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব। তিন দিনের উত্তরবঙ্গ সফরে বৃহস্পতিবার (২০ অগস্ট) সন্ধ্যায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাগডোগরা বিমানবন্দরে নামার পরই তাঁকে ঘিরে শুরু হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। এর মধ্যেই আগামী শনিবার (২২  অগস্ট) পাহাড়ের বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠকের জন্য এলাকার সাংসদ ও বিধায়কদের ডেকে পাঠিয়েছেন তিনি। 

জানা গিয়েছে, সুকনায় যে হোটেলে অমিত শাহ থাকবেন, সেখানেই এই বৈঠক হওয়ার কথা। বৈঠকে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, পাহাড়ের বিধায়করা এবং গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। বিমল গুরুং ও রোশন গিরিরাও বৈঠকে থাকবেন বলে জানা গিয়েছে। পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা নিয়ে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাহাড়ের জনপ্রতিনিধিদের তরফে মূলত স্থায়ী রাজনৈতিক সমাধান, জিটিএ বোর্ড গঠন, পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন এবং স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগের মতো বিষয়গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরা হতে পারে। পাশাপাশি পাহাড়ের যুবক-যুবতীদের কর্মসংস্থান এবং আটকে থাকা উন্নয়নমূলক কাজ নিয়েও আলোচনা হতে পারে।

আরও পড়ুন: আরামবাগের বিভিন্ন নদী বাঁধের দুর্বল অংশ অনতিবিলম্বে মেরামতির নির্দেশ শুভেন্দুর

অন্যদিকে অমিত শাহের সফরের সঙ্গে জড়িয়ে রয়েছে উত্তরবঙ্গের কৌশলগত নিরাপত্তার বিষয়টিও। বিশেষ করে শিলিগুড়ির কাছে গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ এলাকার নিরাপত্তা নিয়ে কেন্দ্রের বিশেষ নজর রয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। আগামী ২১ অগস্ট শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে ‘৫টি স্তম্ভ: পরিবর্তিত বিচারব্যবস্থা’ শীর্ষক ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন অমিত শাহ। 

 

দেউলটি এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্টেশন! নামবদলের দাবি রাষ্ট্রপতি দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, জানুন কবে হবে খেলা

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ