Super Sunday-তে রাজ্যে মোদি-শাহ, পদযাত্রা করবেন মমতাও, একাধিক সভা রয়েছে অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথম দফার ভোট মিটেছে নির্বিঘ্নেই। বিক্ষিপ্ত অশান্তি ছাড়া বাংলার প্রথম দফার ভোট নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন। এবার লক্ষ্য দ্বিতীয় দফার ভোট। আর তাতে একচুল জমি ছাড়তে নারাজ শাসক-বিরোধী সব শিবির। তাই আজ, রবিবার সুপার সানডেতে জমজমাট প্রচারে ব্যস্ত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নরেন্দ্র মোদি, অমিত শাহরা। এদিন তৃণমূলনত্রীর একাধিক জনসভা ও পদযাত্রা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্য়ায় এদিন জনসভা করবেন নিজের কেন্দ্র ভবানীপুর বিধানসভাতেই। বিকেলে পদ্মপুকুর এলাকায় জনসভা রয়েছে মমতার। তারপরেই মনসাতলা ক্রসিং রোড ও কালীঘাট মোড়ে জনসভা করবেন মমতা। সঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার, শুরু করবেন পদযাত্রা দিয়েই।

আরও পডুন: ISF বনাম তৃণমূল সংঘর্ষে তপ্ত হাড়োয়া, প্রচারে গিয়ে বাধার মুখে নওশাদ

দুপুরে প্রথমে ল্যান্সডাউন থেকে কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত পদযাত্রা করবেন মমতা। তারপরেই ক্যামাক স্ট্রিটে মিছিল রয়েছে তাঁর। মমতা ছাড়াও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি রয়েছে। এদিন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর ও কাটোয়াতে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন তিনি। তারপরেই দুপুরে মগরাহাটে জনসভার পর ফলতায় রোড শো করবেন অভিষেক। এদিন একাধিক প্রচার কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। দুপুরে প্রথমে নদিয়ার তেহট্টে জনসভা করবেন তিনি। তারপরেই রানাঘাট দক্ষিণ বিধানসভায় জনসভা করে সন্ধ্যায় বারাসতে রোড শো করবেন শাহ।

দ্বিতীয় দফার ভোটের আগে আজ, রবিবার রাজ্যে ফের প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন দুটি জনসভা ও একটি রোড শো রয়েছে প্রধানমন্ত্রীর। প্রথমে দুপুরে বনগাঁতে জনসভার পর আরামবাগে যাবেন মোদি। সেখানে তাঁর জনসভা রয়েছে। সেখান থেকেই উত্তর কলকাতায় বিকেলে রোড শো করবেন প্রধানমন্ত্রী মোদি। এদিন রাজ্যে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করবেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডাও। দুপুরে ভাতারে ও বিকেলে বেহালা পশ্চিমে রোড শো রয়েছে নাড্ডার।

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে মেট্রোর সামনে ঝাঁপ স্বামীর!

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’