রাতেই শহরে অমিত শাহ, প্রকাশ করবেন বঙ্গ বিজেপির সংকল্প পত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় ভোটে জিততে মরিয়া বিজেপি। তাই বেছে বেছে প্রার্থী দেওয়া থেকে প্রচার সবকিছুতেই জোর দিচ্ছে গেরুয়া শিবির। এবারের নির্বাচনে কোনও ফাঁক রাখতে নারাজ বঙ্গ বিজেপির নেতারা। তাই হেভিওয়েট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বাংলায় ঘনঘন আসছেন প্রচারে। বাংলাকে পাখির চোখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তাই ফের রাজ্যে আসছেন তিনি। গত বৃহস্পতিবার ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়নে উপস্থিত ছিলেন তিনি। আজ, বৃহস্পতিবার, ফের রাজ্যে আসছেন অমিত শাহ। সূত্রের খবর, এদিন রাতে অসম থেকে সোজা কলকাতা বিমানবন্দরে আসবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান। তারপরেই সেখান থেকে সোজা তিনি চলে যাবেন রাজারহাটের পাঁচতারা হোটেলে।

আরও পড়ুন: এসআইআরের সমালোচনা করে নির্বাচন কমিশনের কোপে, জয়েন্ট বিডিও’‌র বিরুদ্ধে এফআইআর

আগামীকাল, শুক্রবার রাজ্যের দুই জায়গায় জনসভা করার কথা রয়েছে অমিত শাহের। সূত্রের খবর, তার আগে ২৬-এর নির্বাচনের জন্য বঙ্গ বিজেপির সংকল্প পত্র (ইস্তেহার) প্রকাশ করবেন শাহ। আগামীকালই ইস্তেহার প্রকাশ করার কথা রয়েছে বিজেপির। আর সেটা অমিত শাহের হাত ধরেই করার পরিকল্পনা করেছেন বঙ্গ বিজেপির নেতারা। সূত্রের খবর, সেই অনুষ্ঠানের পরেই বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে একটি গোপন বৈঠক করার কথা রয়েছে শাহের। ভোট সংক্রান্ত রিপোর্ট নেবেন তিনি। তারপরেই দুটি জনসভার জন্য রওনা হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে একটি জনসভা রয়েছে শাহের। তারপরেই বিকেলে খড়্গপুর সদরের প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে রোড শো করার কথা রয়েছে শাহের।

সূত্রের খবর, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির সংকল্প পত্রে (ইস্তেহার) অন্নপূর্ণার ভাণ্ডার, থেকে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন সহ একাধিক বিষয়ে প্রতিশ্রুতি থাকতে পারে। এরই সঙ্গে বিজেপি সংকল্প পত্রে তৃণমূলের গত ১৫ বছরের শাসনের শ্বেতপত্র প্রকাশ করবে বলেই জানিয়েছে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত