এই মুহূর্তে

‘ভোটে ১৫ দিন পশ্চিমবঙ্গেই থাকব’, হাজরা থেকে ঘোষণা অমিত শাহের

Amit shah
ফাইল চিত্র

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মাসেই বাংলায় বিধানসভা নির্বাচন। ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই সবার নজর ভবানীপুরের দিকে। কারণ, এই কেন্দ্রে মুখোমুখি লড়বেন দুই হেভিওয়েট প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। আজ, বৃহস্পতিবার ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই পর্বে তাঁর সঙ্গী হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুধু ভবানীপুর নয়, রাসবিহারি এবং বালিগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থীরাও আজ মনোনয়ন জমা করবেন একই সঙ্গে।

সূত্রের খবর, বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে শাহের বিমান। সেখান থেকে সোজা হোটেলের উদ্দেশ্যে রওনা দেয় শাহের গাড়ি। তারপর এদিন দুপুরে হাজরা মোড় থেকে রোড শো শুরু করেন অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী। রোড শোয়ের আগে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন। হাজরার মঞ্চ থেকে শাহ বলেন, ‘পশ্চিমবঙ্গের ভোটে ১৫ দিন আমি রাজ্যেই থাকব। আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পাব। আজ মূলত আমাদের প্রার্থীদের মনোনয়নের জন্য এসেছি। আমাদের শুভেন্দুদা শুধুই নন্দীগ্রাম থেকেই লড়তে চেয়েছিলেন। কিন্তু আমি বললাম শুধু নন্দীগ্রাম নয় ভবানীপুরেও ভোটে দাঁড়াতে হবে। আর ওনার তো রেকর্ড আছেই। গত ভোটে মমতা পশ্চিমবঙ্গে সরকার তো গড়েছিলেন, কিন্তু নন্দ্রীগ্রামে শুভেন্দুদার কাছে হেরে গিয়েছিলেন।’

মঞ্চ থেকেই হাতজোড় করে স্বরাষ্ট্রমন্ত্রীর আবেদন, ‘এবার বাংলায় পরিবর্তন চাই। আপনাদের বলছি, পুরো রাজ্যের মুক্তির জন্য আমাদের প্রার্থী শুভেন্দু অধিকারীকে বিপুল ভোটে জয়ী করুন। ভবানীপুরে একটা আসন জেতালেই পরিবর্তন নিজে থেকেই হয়ে যাবে।’

Published by:

Share Link:

More Releted News:

হাতির হামলায় মৃতের পরিবারকে ৭২ ঘণ্টার মধ্যেই ক্ষতিপূরণ, পাশে বনদফতর

মহাত্মা গান্ধিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপি প্রার্থীর নামে থানায় অভিযোগ

তৃণমূলের ওয়ার্ড সভাপতির হাতে আক্রান্ত আইপ্যাক কর্মী, চিকিৎসাধীন হাসপাতালে

দিদিকে হারাতে অনলাইন বৈঠকে বুথ স্তরের নেতা-কর্মীদের ছয় ‘দাওয়াই’ দিলেন মোদী

সেবাই পরম ধর্ম, প্রচারে বেরিয়ে তাই রোগী দেখলেন সিঙ্গুরের বিজেপি প্রার্থী

হবিবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিস্কু জোরকদমে চালালেন ভোট প্রচার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ