আমতা আদালতের মুকুটে নতুন পালক, ভার্চুয়াল মাধ্যমে সাক্ষ্যগ্রহণ শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,আমতা: হাওড়া জেলার আমতা আদালতের মুকুটে নতুন পালক। শনিবার থেকে শুরু হল ভার্চুয়াল শুনানি প্রক্রিয়া । আর এর ফলে একদিকে যেমন বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে তেমনি বিচার পাওয়া সহজ হবে বিচার প্রার্থীদের।হাওড়ার আমতা, উদয়নারায়নপুর,পেঁড়ো , জয়পুর থানা এলাকা মূলত কৃষি নির্ভর এই থানা এলাকাগুলি। এই থানা এলাকার বিচার প্রক্রিয়া চলে আমতা দেওয়ানী ও ফৌজদারি আদালতে। এতদিন ধরে এই আদালতের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে দূরে থাকা সাক্ষীদের আসা-যাওয়ার সমস্যা এবং উপস্থিতির ক্ষেত্রে একটা বড়সড় ফাঁক থেকে যেত।

ফলে দীর্ঘায়িত হতো বিচার প্রক্রিয়া। অবশেষে আমতা আদালতে শনিবার থেকে ভার্চুয়াল শুনানি শুরু হল। প্রথম দিনেই উদয়নারায়নপুর থানা এলাকার একটি অগ্নিদগ্ধ হওয়ার মামলায় ভার্চুয়াল শুনানিতে অংশ নিলেন আদালত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে থাকা এক চিকিৎসক। যিনি এই কেসের অন্যতম সাক্ষী।শনিবার এই সাক্ষ্য গ্রহণের ফলে বিচার কাজে সুবিধা হল বলে মনে করছেন আইনজীবীরা।

দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং আদালতের পক্ষে রায় দানে সুবিধে হবে। সময় কম লাগবে দ্রুত মামলার নিষ্পত্তি হবে। জেলার মধ্যে আমতা আদালতে শনিবার থেকে এই ভার্চুয়াল সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ায় তাই খুশি বিচার পেতে আসা সাধারণ মানুষ জনের পাশাপাশি আইনজীবীরাও।আদালতে জমে থাকা মামলাগুলিকে দ্রুত নিষ্পত্তি করার জন্য বারবার দাবি উঠে সর্বত্র। দ্রুততার সঙ্গে মামলার শুনানি শেষ করে রায়দান হলে আদালতের প্রতি বিচার চাইতে আসা সাধারণ মানুষ জানে আশা ও ভরসা বাড়ে। আমতা আদালতের এই প্রক্রিয়া, নিঃসন্দেহে বিচারব্যবস্থাকে ত্বরান্বিত করবে।

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

‘ ব্যাটিং নয়, সবাই আমার ধর্ম দেখে’, যন্ত্রণা উগরে দিলেন অসি ক্রিকেটার

বারাকপুর থেকে এসপ্লানেডে আরও দ্রুত পৌঁছতে একাধিক সরকারি বাস চালু করলেন পরিবহণ মন্ত্রী

কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ