দেনার দায়ে বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার চাঁচলে

বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল চাঁচল থানার কলিগ্রাম এলাকায়। মনে করা হচ্ছে দেনার দায়েই আত্মহত্যা করেছেন ওই দম্পতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ির পরিত্যক্ত ঘর থেকে বৃদ্ধ দম্পতির(Old Couple) ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদা(Malda) জেলার চাঁচল(Chnachal) থানার কলিগ্রাম এলাকায়। খবর পেয়ে দেহ দু’টি উদ্ধার করেছে চাঁচল থানার পুলিশ। কেন এই আত্মহত্যা, তা নিয়ে ধন্ধে সবাই। এনিয়ে এখনও থানায় কোনও অভিযোগ দায়ের না হলেও রহস্যের কিনারা করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। যদিও প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে দেনার দায়েই আত্মহত্যা(Suiside) করেছেন ওই দম্পতি। মৃত দম্পতির নাম যোগেন রক্ষিত(৫২) ও সোনামনি রক্ষিত(৪৩)। যোগেনবাবু জমি কেনাবেচার দালালি করতেন। কলিগ্রামে পৈতৃক পুরোনো বাড়িতে বসবাস করতেন স্ত্রীর সঙ্গে। এই বাড়িরই একটি পরিত্যক্ত ঘরে এই নিঃসন্তান দপতির দেহ উদ্ধার হয় শুক্রবার রাতে। প্রতিবেশীরাই সবার আগে তাঁদের দেহ ঝুলতে দেখেন। তাঁরাই খবর দেন যোগেনবাবুর আত্মীয়দের ও পুলিশকে।

এই ঘটনায় যোগেনবাবুর ভাইপো ছোটন রক্ষিত জানিয়েছেন, ‘কাকু-কাকিমা একাই থাকতেন। তাঁদের ছেলেমেয়ে নেই। নিঃসঙ্গ ছিলেন। কারও সঙ্গে সেভাবে মেলামেশাও করতেন না। কাকু জমির ব্যবসা করত। কাকিমা বাড়িতেই থাকতেন। রাতে প্রতিবেশীরা আমাদের খবর দেন। এসে দেখি, কাকু-কাকিমা দু’জনেই গলায় দড়ি দিয়ে মারা গিয়েছেন। ব্যবসার জন্য বাজারে কোনও ঋণ ছিল কিনা জানা নেই। কাকু-কাকিমার মধ্যে কোনওদিন অশান্তির খবরও শোনা যায়নি। কেন এমন হল, বুঝতে পারছি না।’ যদিও স্থানীয় এক বাসিন্দা সৌমেন রায়চৌধুরীর দাবি, ‘বয়স্ক দম্পতি নিজের বাড়িতেই আত্মঘাতী হয়েছেন। লোকজনের মুখে শুনেছি, তাঁদের অনেক দেনা হয়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে বাড়িটাতে তালা মারা থাকত। তাঁদের দেখাও যেত না। তাঁরা কারও সঙ্গে মিশতেন না। এখন শুনছি, বাড়িতে তালা মারা থাকলেও তাঁরা এখানেই থাকতেন। মনে হয় পাওনাদারদের হাত থেকে বাঁচতেই তাঁরা এই পন্থা নেন।’ এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। শনিবার দুটি মৃতদেহই ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হচ্ছে।

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

পিতৃপক্ষেই লক্ষ্মী নারায়ণ রাজযোগ, এই ৪ রাশির জাতকদের জীবনে আসবে প্রচুর অর্থ

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে হুমকির অভিযোগ! গ্রেফতার বিতর্কিত ইউটিউবার ‘তারকাটা টিঙ্কু’

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর