আনন্দপুরে অগ্নিকাণ্ডে উদ্ধার আরও দুই ঝলসানো দেহ, মৃতের সংখ্যা বেড়ে ২৩, এলাকায় ১৬৩ ধারা জারি

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর রাতে আরও দুটি ঝলসানো দেহ উদ্ধার হয়েছে। তবে কোনও দেহ চেনার উপায় নেই। আগুনে পুড়ে ঝলসে গিয়েছে দেহগুলি। চেনার উপায় নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: নরেন্দ্রপুরের নাজিরাবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। সোমবার (২৬ জানুয়ারি) ভোর তিনটে নাগাদ আনন্দপুরে অবস্থিত ওয়াও মোমো, অনলাইন ফুড ডেলিভারি সংস্থার পরপর দুটো গোডাউন পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ২৩ দেহাংশের হদিশ মিলেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর রাতে আরও দুটি ঝলসানো দেহ উদ্ধার হয়েছে। তবে কোনও দেহ চেনার উপায় নেই। আগুনে পুড়ে ঝলসে গিয়েছে দেহগুলি। চেনার উপায় নেই। ইতিমধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের একজন করে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাই হোক, আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ১৬২ ধারা জারি করা হয়েছে। এই মর্মে লাগানো হয়েছে একটি নোটিস। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনও জমায়েত করতে দেওয়া হচ্ছে না, দুটি ঘটনাস্থলেই ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে। অগ্নিকাণ্ডের দিন ৮ জন কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। বৃহস্পতিবার তা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ ঘটনার ওই গোডাউনে যাঁরা যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে একই বেঁচে নেই। আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিস্থিতি এখনও গভীর উদ্বেগজনক। ঘটনাস্থলে আনা হয়েছে হাইড্রা।

কিছুক্ষণের মধ্যেই শুরু হবে উদ্ধার কাজ। পাশাপাশি আজই ঘটনাস্থলে ডিএনএ ম্যাপিং করার কাজ শুরু হওয়ার কথা। নিহতদের সঠিক পরিচয় নির্ধারণে এই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই DNA ম্যাপিং শুরু হওয়ার আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল মধ্যরাত থেকেই ঘটনাস্থলে ভারতীয় ন্যায় সংহিতা ১৬৩ ধারা (পূর্বতন আইপিসি ১৪৪) জারি করা হয়েছে। এদিকে মঙ্গলবার এই গোডাউনের মালিক গঙ্গাধর দাসকে আটক করে বারুইপুরের জেলা পুলিশ দফতরে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, তদন্তে নেমে নরেন্দ্রপুর থানার পুলিশের একটি দল মেদিনীপুরের বাড়ি থেকে গঙ্গাধর দাসকে আটক করে। যদিও তিনি এই অগ্নিকাণ্ডের দায় চাপিয়েছেন মোমো সংস্থার ঘাড়ে। কিন্তু গুদাম যে জমিতে অবস্থিত, তার মালিক ছিলেন গঙ্গাধর। মোমো কোম্পানি তাঁর কাছ থেকেই গোডাউন লিজে নিয়েছিল। রবিবার-সোমবার ভোর তিনটে নাগাদ নরেন্দ্রপুর থানার অন্তর্গত আনন্দপুরের ডেকরেটর্সের অফিস গোডাউন দাউ দাউ করে আগুন ধরে ওঠে। তেল, গ্যাস, বিপুল পরিমাণ দাহ্য সামগ্রীতে দ্রুত আগুন ধরে যায়। সেই মুহূর্তে বেরোনোর পথ না পেয়েই পরপর মৃত্যু হয় কর্মীদের।

গোডাউনের পাশেই ডেকরেটর্সের অফিস। সেখানেই থাকতেন কর্মীরা। প্রচুর দাহ্য থাকলেও নিয়মিত চলত রান্না। কর্মীদের থাকার জায়গায় একটি দরজা রয়েছে। আগুন লাগায় দরজা কার্যত বন্ধ হয়ে যায়! কোনও মতে সেখান থেকে বের হন কর্মীরা! কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। কারণ অফিসের পাশের গোডাউনেও আগুন জ্বলে ওঠে! তাই জ্বলন্ত গোডাউন পেরিয়ে কর্মীরা শেষমেষ বাইরে বেরোতে পারেনি। সেখানেই অগ্নিদগ্ধ হয়ে একের পর এক কর্মীর মৃত্যু হয়। আনন্দপুরের নাজিরাবাদের ওই গুদামে মূলত শুকনো, প্যাকেট জাত খাবার, ঠান্ডা পানীয়ের বোতল মজুত করা থাকত। তাই কী ভাবে সেখানে আগুন লাগল, এখনও স্পষ্ট নয়। তবে অনুমান, গুদামের ভিতরে থাকা কর্মীদের জন্যে রান্নার গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ প্রথমে অনলাইন খাবার সরবরাহ করা সংস্থার গোডাউন আগুন লাগে। সেখান থেকে পাশের ডেকরেটার্সের গোডাউন আগুন ধরে যায়। গুদামের পরিসর এতটাই ছোট, ছিল যে, তাতে মাত্র একটা দরজা ছিল। তাই আগুন লাগার পর কর্মীরা সেখান থেকে বেরোতে পারেনি। অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এছাড়া এত বড় একটা গুদামে কেন কোনও অগ্নি নির্বাপক যন্ত্র (Fire Extinguisher) নেই, সেই নিয়েও প্রশ্ন উঠেছে।

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য