বাইক কেনার শখই কাল হলো! আনন্দপুরের আগুনে নিখোঁজ তমলুকের সেই স্কুল পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: বাইক কেনার স্বপ্নই যে এমন দুঃস্বপ্ন ডেকে আনবে, তা কোনদিন ভাবতে পারেননি তমলুকের দিন্দা পরিবার। আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর আজও নিখোঁজ রয়েছে ১৭ বছরের স্কুল পড়ুয়া দেবাদিত্য দিন্দা। পড়াশোনার পাশাপাশি নিজের শখ পূরণের আশায় বাড়ি ছেড়েছিল সে। কিন্তু আর ফেরা হল না। 

তমলুকের টুলিয়া হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র দেবাদিত্য। বন্ধুদের হাতে নতুন নতুন মোটরসাইকেল দেখে তারও ইচ্ছে জেগেছিল একটি বাইক কেনার। বারবার বাবা-মায়ের কাছে আবদার করত। কিন্তু পড়াশোনার ক্ষতি হবে, এই আশঙ্কায় বাবা শংকর দিন্দা এবং মা শর্মিষ্ঠা দিন্দা সেই অনুরোধে রাজি হননি। ছেলের ইচ্ছেকে তাঁরা গুরুত্ব দিলেও সময়ের আগে বাইক কিনে দিতে চাননি।

আরও পড়ুন: পুলিশের প্যাট্রোলিং ভ্যানে যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কা, দুমড়ে মুচড়ে গেল গাড়ি, মৃত ১

তাতেই মনের অভিমান জমেছিল দেবাদিত্যের। স্কুলের ছুটির সুযোগে, বাড়ির কাউকে কিছু না জানিয়ে এক বন্ধুর সঙ্গে আনন্দপুরে কাজ করতে চলে যায় সে। উদ্দেশ্য একটাই, নিজের বাইক কেনার জন্য টাকা জোগাড় করা। সেই সিদ্ধান্তই বদলে দেয় সবকিছু। আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে দেবাদিত্যের আর কোন খোঁজ মেলেনি।

পরিবারের লোকজন জানিয়েছেন কাজ করতে যাবার পর নিয়মিত বাড়িতে ফোন করত দেবদিত্য। শেষবার মায়ের সঙ্গে কথা বলার সময় সে জানিয়েছিল, কয়েক দিনের মধ্যেই ফিরে আসবে এবং পরীক্ষাতেও বসবে। সেই কথাই আজ শর্মিষ্ঠা দেবীর কানে বাজে। তিনি বিশ্বাসই করতে পারছেন না, ছেলের সেই ফোনটাই শেষ কথা হয়ে থাকবে। আজও দিন্দা পরিবার আশায় বুক বাঁধছে। এই বুঝি দরজায় কড়া নাড়বে দেবাদিত্য, ফিরবে তাঁদের ছেলে। সন্তানের ফেরার অপেক্ষায় দিন গুনছেন বাবা-মা।

‘কথায় কথায় রেফার চলবে না,’ সুপারকে কড়া নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

‘হিসেব মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, দুঃসংবাদ শোনালেন দিলীপ

বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

প্রথম শ্রেণি থেকেই আমূল পরিবর্তন সিলেবাসে, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের পুরস্কার তালিকা প্রকাশ, বিশেষ সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের