৬০০ বছরের নিয়ম ! শুধু প্রদীপের আলোয় পুজো পান মা, কোথায় জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : কৈলাসে ফিরে গিয়েছেন উমা, কালীরূপে ফিরছেন তিনি। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পূজিত হবেন কালী। কালীপুজো বা দীপাবলি মানেই আলোর উৎসব। কৃত্রিম আলো ও প্রদীপের শিখায় চারদিক আলোকিত হয়ে ওঠে। কিন্তু দক্ষিণ দিনাজপুরের একটি মন্দির আছে, সেখানে ৬০০ বছর ধরে নিয়ম মেনে পুজো হচ্ছে। বাইরের আলো না জ্বালিয়ে প্রদীপের আলোতেই পুজো করা হয়।

জানা গিয়েছে, কালী মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে পুজো করে হয়ে থাকে। সেই প্রদীপের আলোতেই ভক্তরা পুজো করেন। ভক্তদের বিশ্বাস এখানে দেবী জাগ্রত। শুধু জেলার মানুষই নয়, বাইরের জেলা থেকেও বহু মানুষ আসেন মায়ের মন্দিরে পুজো দিতে। দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে প্রাচীন ও ইতিহাসের নানা নিদর্শন। তপন থানার অন্তর্গত ভিকাহারের ঐতিহ্যবাহী প্রাচীন মন্দিরবাসিনী কালী মন্দির তারমধ্যে অন্যতম।

সূত্রের খবর, কম করে ৬০০ বছর আগে তপনের অন্তর্গত ভিকাহার অঞ্চলের জঙ্গলে তপস্যা করতেন এক তান্ত্রিক। দেবী তাঁর কাছে স্বপ্নাদেশ দেন। সেই স্বপ্নাদেশ পেয়ে তিনি মাটির মন্দির তৈরি করেছিলেন। সেখানে স্থাপন করেন পঞ্চমুণ্ডির আসন। সেই আসনে শুরু করেছিলেন কালীপুজো। পুজোর সময় নিয়ম আছে, পুজো পুজোই সম্পন্ন হবে মায়ের সামনে জ্বালানো প্রদীপের আলোয়। বাইরে থেকে কোনও আলো ঢুকতে পারবে না। দরজা জানলা বন্ধ করে পর্দা দিয়ে আলো প্রবেশের পথ বন্ধ রাখা হয়। প্রথমে মন্দিরটি কাঁচা থাকলেও পরে সেটি পাকা করে দেওয়া হয়। মন্দিরের পুরোহীত সুভাষ মজুমদার জানিয়েছেন, এখানে দেবী অত্যন্ত জাগ্রত। শিলিগুড়ি, মালদা থেকেও বহু মানুষ আসেন পুজো দিতে। দেবা জাগ্রত হওয়ায় অনেকেই মানত করেন মায়ের কাছে।

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে এমনই শর্ত দিয়েছিল পাক হ্যান্ডেলার

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে