রাতে স্কুলে বন্যপ্রাণীর উৎপাত, ক্লাস রুমে খাঁচা বসানো হল বনদফতরের উদ্যোগে

Share:

নিজস্ব প্রতিনিধি,হাসনাবাদ:রাতে স্কুলে বন্যপ্রাণীর উৎপাত। ক্লাস রুমে খাঁচা বসানো হল বনদফতরের উদ্যোগে। আতঙ্ক তৈরি হয়েছে স্কুল পড়ুয়া থেকে থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকাদের মধ্যে।বন্য প্রাণীর উৎপাতে পড়াশোনা শিকেয় উঠেছে হাসনাবাদের স্কুলে(Hasnabad School)। রাত হলেই স্কুলে কোন এক অজানা বন্যপ্রাণী স্কুলের ক্লাসরুমে প্রবেশ করে মলত্যাগ করে।ঠিক তার পরদিন স্কুলে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা শ্রেণিকক্ষে নোংরা থাকায় পঠন পাঠানোর সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরেই। অবশেষে বনদফতরের উদ্যোগে বন্যপ্রাণী বাগে আনতে পাতা হল খাঁচা।

ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ নেতাজী বিদ্যাপীঠের(Hasnabad Netaji Vidyapith) ঘটনা। জানা যায় প্রায় গত দুই মাস ধরে, মাঝে মাঝেই রাতের অন্ধকারে স্কুলের মধ্যে কোন এক বন্যপ্রাণী ঢুকে যায়। স্কুলের সামনের দেওয়ালের পাশে মাটিতে যেমন একটি গর্ত করেছে, ঠিক তেমনি স্কুলের ক্লাসরুমের মধ্যেই মলত্যাগ করে। দীর্ঘদিন ধরে এই সমস্যার ফলে একদিকে যেমন পড়াশোনা সমস্যা, ঠিক তেমনি নষ্ট হচ্ছে স্কুলের পরিবেশও। এই ঘটনার পরে স্কুলের পক্ষ থেকে খবর দেওয়া হয় বনদফতরে।

বনদফতরের(Forest Separtment) কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে ধরার জন্য খাঁচা পেতে দেয়। তবে বন্য প্রাণীটাকে দেখতে না পাওয়ায় চিহ্নিত করা না গেলেও, প্রাণীর মল দেখে গন্ধগোকুল জাতীয় প্রাণী বলে মনে করছেন তারা। এখন অপেক্ষা কবে ওই খাঁচায় ধরা পড়ে প্রাণীটি। এই ঘটনায় পড়ুয়াদের মধ্যে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে ওই স্কুলে। অভিভাবকটা অনেকেই স্কুলে তাদের ছেলে মেয়েদের পাঠাতে ভয় পাচ্ছে।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!