Breaking: মৃত ছাত্রনেতা আনিসের পরিবারের সঙ্গে দেখা করবেন মমতা

ছাত্রনেতা আনিসের মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্যের রাজনীতি। মৃত ছাত্রনেতার পরিবারের সঙ্গে দেখা করতে চেয়ে সময় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাত্রনেতা আনিসের(Anish khan) মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্যের রাজনীতি। মৃত ছাত্রনেতার পরিবারের সঙ্গে দেখা করতে চেয়ে সময় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার দুপুর ২ টার সময় নবান্নে আনিসের পরিবারকে দেখা করার জন্য ডেকে পাঠিয়েছেন মমতা। এদিন আমতায় আনিসের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন পঞ্চায়েতমন্ত্রী পুলক রায়(Pulak Roy)। সেখানেই পুরো বিষয়টি জানিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী।

গত শুক্রবার গভীর রাতে আমতায় নিজের বাড়িতেই খুন হন ছাত্রনেতা তথা আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আনিস খান(Anish khan)। পুলিশের উর্দি পরে, মাঝরাতেই তাঁর বাড়িতে হানা দেয় কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি। পরিবারের সদস্যদের মাথায় বন্দুক ঠেকিয়ে বাড়ির ছাদ থেকে আনিসকে(Anish khan) ঠেলে ফেলে খুন করেন ওই ব্যক্তিরা। ঘটনার দু’দিন কেটে গেলেও এখনও অধরা দোষীরা। যার ভিত্তিতে ক্ষোভে ফুসছে গোটা গ্রাম। আনিসের মৃত্যুর ঘটনায় চড়ছে রাজনৈতিক পারদ। এর মাঝে আনিসের(Anish khan) পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চেয়েছেন মমতা। এদিন আনিসের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে তেমনটাই জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী পুলক রায় (Pulak Roy) ও উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ। 

আনিসের বাবা জানিয়েছেন, তিনি নবান্নে দুপুরে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিরপেক্ষ তদন্তের আর্জি জানাবেন। 

 

‘বৃষ্টিতে শুটিং বাতিল হয়েছে, টেনশন হচ্ছে’, নেপাল থেকে কবে কলকাতায় ফিরছেন খরাজ মুখোপাধ্যায়?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপের জামিন-আর্জি নিয়ে কী বক্তব্য? সিবিআইকে জানাতে বলল সুপ্রিম কোর্ট

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

নেপাল বিপর্যয়ের পরই নিখোঁজ বারাসাতের শিক্ষিকা সুস্মিতা, চিন্তায় পরিবার-প্রতিবেশী

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

নেপালের দুর্যোগে নিখোঁজ বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি, উদ্বেগে পরিবার

‘ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত’, নেপালে বিপর্যয়ের কবলে অপু বিশ্বাস, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে