মোদি সরকারের গালে বিরাট থাপ্পড়! কেন্দ্রের মধ্যস্থকারীর সঙ্গে বৈঠকে ‘না’ অনিত থাপার

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান করতে পাঁচদিনের সফরে এসেছেন মধ্যস্থকারী পঙ্কজ কুমার সিংহ। কেন্দ্র থেকে তাঁকে পাঠানো হয়েছে দার্জিলিঙে বৈঠক করার জন্য। শনিবার দার্জিলিং – এ মধ্যস্থকারী পঙ্কজ সিংহর সঙ্গে বৈঠকে বসবেন স্থানীয় সাংসদ রাজু বিস্তা(MP Raju Bista), বিধায়ক নিরজ জিম্বা এবং গোর্খা জন মুক্তিযুদ্ধ সভাপতি বিমল গুরুং(Bimal Gurung) ও সাধারণ সম্পাদক রোশন গিরি। তবে কেন্দ্রের পাঠানো মধ্যস্থতাকারীর সঙ্গে বৈঠকে বসতে নারাজ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা অনিত থাপা(Anit Thapa)। এটিকে কেন্দ্র করে পাহাড়ে রাজনীতি ফের সরগরম হয়ে উঠেছে।

মধ্যস্থকারীর সঙ্গে বৈঠকে সাংসদ রাজু বিস্তা নিজে ডেকেছেন অনিত থাপাকে। তার বক্তব্য যদি রাজু বিস্তা ঘোষণা করেন যে, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তাহারে গোর্খাল্যান্ড গঠনের উল্লেখ থাকবে তাহলে তিনি যেখানে বলবেন সেখানেই মধ্যস্থতাকারীর সঙ্গে বৈঠকে বসতে রাজি। এই প্রসঙ্গে রাজু বিস্তা বলেন, অনিতা হয়তো ভুলে গিয়েছেন নির্বাচনে ইস্তারে দার্জিলিং পাহাড় তরাই ও ডুয়ার্সের জন্য স্থায়ী রাজনৈতিক সমাধানের বিষয়টি অন্তর্ভুক্ত করেছে ইস্তাহারে যা বলে বিজেপি তা বাস্তবায়ন করে ট্রাক রেকর্ড বিজেপির সেটাই রয়েছে।

নির্বাচনী ইস্তাহারে সেই প্রতিশ্রুতি পূরণ করতে মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়েছে। রাজু বিস্তা দাবি করেন, রাজ্য সরকারের ভয়ে এসব কথা বলছেন অনিত থাপা। এখন তিনি মধ্যস্থতাকারীর সঙ্গে দেখা করতে অস্বীকার করছেন। কেন্দ্রীয় সরকারের প্রতি সঙ্গে আলোচনা না করে তিনি কার সার্থ রক্ষা করছেন অনিতের দিকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন রাজু বিস্তা। তবে অনিত থাপার এই ‘না’ শব্দকে কেন্দ্র করে নতুন করে তপ্ত পাহাড় রাজনীতি।

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

দিল্লিতে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৫

দাম্পত্য কলহের জের! স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা