ফের বাংলায় মৃত্যু বিএলও-র, এসআইআরের কাজের চাপকে দায়ী করল মৃতার পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআরে কাজের চাপ নিতে না পেরে বাংলায় মৃত্যু হয়েছে একাধিক বুথ স্তরের আধিকারিকের (বিএলও)। হয়েছে খসড়া তালিকা প্রকাশ। তবে চাপ কমেনি এখনও। এর মধ্যে রাজ্যে ফের মৃত্যু হয়েছে এক বিএলও-এর। মালদহের ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ি পাকুরতলা এলাকায় বুধবার ভোরে মৃত্যু হয় ওই বুথ স্তরের আধিকারিকের (বিএলও)।

মৃত বিএলও-র নাম সম্পৃতা চৌধুরী সান্যাল। তিনি ফুলবাড়ি পাকুরতলা এলাকারই বাসিন্দা। পরিবারের অভিযোগ এসআইআরের কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন সম্পৃতা। তিনি পেশায় একজন আশাকর্মী। তিনি দায়িত্ব ছিলেন ইংরেজবাজার পুরসভা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথের। পরিবার সূত্রে জানা গিয়েছে ম্পৃতা চৌধুরী সান্যাল গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। চলছিল চিকিৎসা। বুধবার ভোরে হঠাত করেই নিজের বাড়িতে মৃত্যু হয়।

আরও পড়ুন:  স্বপ্নপূরণ! ১০ কন্যাসন্তানের পর কোল আলো করল ছেলে, ১৯ বছরে ১১ বার মা সুনীতা

মৃতার স্বামী অভিযোগ করে বলেছেন, তাঁর স্ত্রীর অসুস্থতা সত্বেও এসআইআরের কাজ করতে হচ্ছিল। এই কাজের চাপের মধ্যে রয়েছে কনকনে ঠান্ডা। শুধু এসআইআরের কাজ নয় পাশাপাশি সম্পৃতাকে আশাকর্মীর কাজ সামলাতে হচ্ছিল । সব মিলিয়ে প্রচণ্ড চাপে ছিলেন তিনি। চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নেওয়া পরামর্শ দিয়েছিলেন। কিন্তু এতটাই কাজের চাপ ছিল যে বিশ্রাম নেওয়ার সময়ই পাচ্ছিলেন না তিনি। এতেও আরও শরীর খারাপ হয়। বুধবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএলও-র মৃত্যুর খবর পেয়েই ছুটে যান ইংরেজবাজার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ। তিনি সম্পৃতার মৃত্যুর নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন ‘‘যে কোনও মৃত্যুই দুঃখজনক। তবে সব দায় নির্বাচন কমিশনকে চাপিয়ে দিলে হবে না। তৃণমূলের যাঁরা জনপ্রতিনিধি বা নেতৃত্ব আছেন তাঁরাও বিএলও-দের উপর চাপ সৃষ্টি করছেন। ফলে এই সব সমস্যার সৃষ্টি হচ্ছে।’’ প্রসঙ্গত, এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত এসআইআর চলাকালীন সাত জন বিএলও-র মৃত্যু হয়েছে। এদের মধ্যে  ২১ নভেম্বর নদিয়ার কৃষ্ণনগরে আত্মঘাতী হন এক বিএলও। তাঁর নাম রিঙ্কু তরফদার। তাঁর দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ।

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর