আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে এসআইআরের বলি আরও এক বৃদ্ধা, মৃত্যুমিছিলে মোট ১২৭!

নিজস্ব প্রতিনিধি, শীতলকুচি : রাজ্যে ক্রমেই চওড়া হচ্ছে SIR আতঙ্কে মৃত্যুর সংখ্যা। SIR শুনানির নোটিশ পাওয়ার পরেই মৃত্যু হল এক বৃদ্ধার। কাজ শুরুর পর থেকে এখনও পর্যন্ত প্রায় ১২৭ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। যতদিন যাচ্ছে, আতঙ্ক বাড়ছে।

জানা গিয়েছে, কোচবিহারের শীতলকুচির নলগ্রামের বাসিন্দা ছাপিয়া খাতুন বিবি। শনিবার তাঁর কাছে আসে শুনানির নোটিশ। তাঁকে নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়। ওই নোটিশ পাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন ছাপিয়া বিবি। রবিবার তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, শনিবার নোটিশ পাওয়ার পর থেকে আতঙ্কিত হয়ে ছিলেন। শুনানি কেন্দ্রে কী হবে? দেশে থাকা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছিল তাঁর মধ্যে। বুঝিয়েও লাভ হয়নি।শনিবার সারাদিন উদ্বেগের মধ্যেই ছিলেন। তার জেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার মৃত্যু হয়েছে তাঁর।

৪ নভেম্বর থেকে শুরু হয়েছে SIR-র কাজ। তখন থেকেই আতঙ্কে প্রাণ হারাচ্ছে মানুষ। কেউ অসুস্থ হয়ে, কেউ আবার আতঙ্কে আত্মহত্যাও করেছে। আড়াি মাসে SIR-র কারণে প্রাণ হারিয়েছেন প্রায় ১২৭ জন মানুষ। সকলের মধ্যেই আতঙ্ক কাজ করছে। কারও কারও ২০০২-র তালিকাতে নাম থাকার পরেও শুনানিতে ডাক এসেছে। আবার অনেকের ২০০২ সালের তালিকাতে নাম না থাকায় পরিবারের যোগ দেখাতে না পারায় ডাক এসেছে। ক্রমাগত চওড়া হচ্ছে মৃত্যুর সংখ্যা। এই মৃত্যু নিয়ে বার বার সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী।

রবিবার নির্বাচন কমিশনকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন জাতীয় ভোটার দিবস পালন করা নিয়ে তিনি বলেছেন, হিজ মাস্টার্স ভয়েস হিসেবে কমিশন এই মুহূর্তে মানুষের ভোটাধিকার লুঠ করতে ব্যস্ত।

Published by:

Share Link:

More Releted News:

নেই শহরের কর্মব্যস্ততা, চারিদিকে সবুজের সমাহার,১০০ বছরের পুরনো মহাকাল মন্দির

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

শিশুকন্যার সমাধি খুঁড়তে চক্ষু চড়ক গাছ, চাকদহে কঙ্কাল চুরির চাঞ্চল্য, তদন্তে পুলিশ

৭১ বছর বয়সে নেট দুনিয়ার হিরো বনগাঁর আবসরপ্রাপ্ত শিক্ষক, নেটিজেনদের মন জয় ‘গান দাদু’র

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ