ফের এসআইআর আতঙ্কে প্রাণহানি, নদিয়ার বৃদ্ধের মৃত্যুতে চাঞ্চল্য এলাকাজুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। নদিয়ার তাহেরপুর থানার অন্তর্গত কালীনারায়নপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচকপুর মন্ডলপাড়ায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। স্থানীয়দের অভিযোগ SIR নিয়ে আতঙ্কে ভুগছিলেন ওই বৃদ্ধা। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, মৃত বৃদ্ধ পেশায় একজন ফেরিওয়ালা ছিলেন। ঘুরে ঘুরে শীতের কম্বল বিক্রি করতেন। পইরবারের একমাত্র রোজগেরে ব্যক্তি ছিলেন তিনিই। তিনি বাংলাদেশের হলেও গত ৩০ বছর ধরে ভারতে বসবাস করছিলেন। তাঁকে  শ্যামল কুমার সাহা (৭২) নামে চিহ্নিত করা হয়েছে।  পরিবার সূত্রে জানানো হয়েছে, IR ঘোষণা হওয়ার পর থেকে শ্যামল বাবু  প্রবল আতঙ্কে ও চিন্তায় ছিলেন। এমনকি চিন্তায় দিনে দিনে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছিলেন বলেও জানিয়েছে পরিবারের সদস্যরা। এমনকি প্রতিবেশীদের কাছে গিয়েও তিনি বলতেন তাঁর ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার এবং তিনি আর বাঁচতে চান না।

স্ত্রী, দুই ছেলে এবং দুই বৌমা রয়েছেন শ্যামল বাবুর পরিবারে।  তাঁর দুই ছেলে  রাজমিস্ত্রির কাজ করেন। শ্যামল বাবুর সমস্ত বৈধ নথি ,ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড রয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা  গিয়েছে।  এমনকি ২০০২ সালের বাড়ির দলিলও রয়েছে তাঁর। তবে ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম নেই,   পঞ্চায়েত সদস্যের স্বামী-সহ কয়েকজনের এই অভিযোগের পরে থেকেই তিনি আতঙ্কে ছিলেন। পরিবারের সদস্যরা দাবি করেছেন সেই আতঙ্ক থেকেই তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁরা একাধিকবার এলাকার রাজনৈতিক প্রতিনিধিদের কাছে গিয়েছিলেন সমস্যার সমাধান চেয়ে। কিন্তু কোনো কার্যকর উদ্যোগ না পাওয়ায় আরও ভেঙে পড়েন শ্যামলবাবু। অবশেষে আজ ভোরে তাঁকে অস্বাভাবিক অবস্থায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়।  অন্যদিকে রবিবার  ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে এসআইআর-এর বিরোধিতায় মতুয়াদের জন্য দাদা বসেছিলেন অনশনে। সেই চিন্তাতেই ভাইয়ের মৃত্যু হয়  হার্ট অ্যাটার্কে । মৃত ব্যক্তির নাম প্রফুল্ল মণ্ডল। তিনি  নদিয়ার বাসিন্দা ছিলেন। দাদা হাসপাতালে ভর্তি হওয়ার পরেই চিন্তায় হার্ট অ্যাটার্ক হয় তাঁর।

 

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ