সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগের ফের নিম্নচাপের ভ্রুকুটি। আজ, বুধবার রাতের মধ্যেই বাংলাদেশে সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর উপকূল এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপরে সেটি আগামিকাল বৃহস্পতিবারের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে চলে আসবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তারপরে সেটি ক্রমশ এগিয়ে যাবে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। পুরী ও ব্রক্ষ্মপুরের মধ্যে দিয়েই এটি প্রবেশ করবে স্থলভাগে। তার প্রভাবেই আগামী দুদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

আজ, বুধবার আবহাওয়া দফতরের তরফে দেওয়া বুলেটিনে জানানো হয়েছে, সাগরে সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গের আকাশে। যার থেকে ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের মূলত উপকূল এলাকায়। হাওয়া অফিস জানিয়েছে, আগামিকাল বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টি (০৭-১১ সেমি) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জারি হলুদ সতর্কতা বাকি দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী শুক্রবার নিম্নচাপ ও জলীয় বাষ্পের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলার এক বা দুটি স্থানে। জারি কমলা সতর্কতা।

আরও পডুন: পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার ঘিরে ঘনাচ্ছে রহস্য

উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে আগামী শুক্রবার থেকে। তবে এই মুহূর্তে উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সাগরে নিম্নচাপ থাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ, বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে