পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি: পানের বরজের ভিতর থেকে উদ্ধার হল এক মহিলার দেহ। হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় এক বাসিন্দা। আজ বুধবার পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পূর্ব দক্ষিণ ময়না গ্রামের নিউ প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত খুন বলে মনে করছে পুলিশ। তবে মৃত্যুর নেপথ্যে ঠিক কী কারণ, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রাধারানী অধিকারী (৪৭)। খবর পেয়ে ময়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। ভারপ্রাপ্ত আধিকারিক অর্কদীপ হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় যায়। পরে দেহটি ময়নাতদন্তের জন্য তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার অরূপ জানা নামে এক ব্যক্তি প্রতিদিনের মতো নিজের পানের বরজে কাজে গিয়েছিলেন। বরজের ভিতরে ঢোকার পরই তাঁর নজরে আসে ওই মহিলার দেহ। হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করে ওঠেন। তাঁর চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর খবর দেওয়া হয় ময়না থানায়।

আরও পড়ুন: মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

স্থানীয়দের দাবি, রাধারানী মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং প্রায়ই এলাকায় ঘোরাফেরা করতেন। এমন এক মহিলার দেহ এভাবে উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে বেশ কিছু তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে পুলিশ। পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখে তদন্তকারীদের প্রাথমিক ধারণা, ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়। এর পিছনে পরিকল্পনার সম্ভাবনা রয়েছে। একাধিক ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সম্প্রতি ওই এলাকায় অপরিচিত বা সন্দেহজনক কোনও ব্যক্তিকে দেখা গিয়েছিল কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি দেহ উদ্ধারের স্থানটি ঘিরে রেখে প্রয়োজনীয় নমুনা সংগ্রহের কাজ চালানো হচ্ছে। মৃত্যুর আগে ওই মহিলার উপর কোনও ধরনের শারীরিক নির্যাতন হয়েছিল কি না, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ।

মারাঠি ভাষা জেনেও খোলা মঞ্চে মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান, সঞ্জয় দত্তের পুরনো ভিডিও নিয়ে হইচই

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলায় কোপ, চাঞ্চল্য হালিশহরে

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

ফের নদিয়া সীমান্ত! গোপন অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির