সিবিআই তলব এড়ালেন অনুব্রত, চিঠি নিয়ে গেলেন আইনজীবী

গরু পাচার মামলায় মঙ্গলবারও সিবিআই(CBI)দফতরে গেলেন না অনুব্রত মণ্ডল(Anubrata Mandal)। বদলে এদিন তাঁর আইনজীবী যান সিবিআই দফতরে।

Share:

নিজস্ব পরতিনিধি: গরু পাচার মামলায় মঙ্গলবারও সিবিআই(CBI)দফতরে গেলেন না অনুব্রত মণ্ডল(Anubrata Mandal)। বদলে এদিন তাঁর আইনজীবী যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে। অনুব্রত মন্ডলের আইনজীবী এদিন সিবিআইকে জানান হাই কোর্টে তাঁর মক্কেলের দায়ের করা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিবিআই দফতরে হাজিরা দেবেন না তিনি। মঙ্গলবার আইনজীবী মারফত সিবিআইকে চিঠি পাঠিয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গরু পাচার মামলায় রক্ষাকবচের আবেদন চেয়ে মামলা করেছেন অনুব্রত। বুধবার সেই মামলার শুনানির সম্ভাবনা। হাইকোর্টে মামলা বিচারাধীন থাকাকালীন সময়ে তিনি সিবিআই অফিসে হাজিরা দিতে নারাজ বলে চিঠিতে সাফ জানিয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি।

গরু পাচার মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সোমবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি। সিবিআই যাতে তাঁকে না গ্রেফতার করে সেজন্য রক্ষাকবচ চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন অনুব্রত।

সোমবার অনুব্রত মন্ডল আদালতের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হওয়ায় বিষয়টি এখন আদালতের বিচারাধীন, আর তা জানিয়ে এর মধ্যে সিবিআই দফতরে তিনি হাজিরা দেবেন না বলে মঙ্গলবার আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে জানিয়ে দেন তিনি। গরু পাচার মামলায় এই নিয়ে চতুর্থবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব এড়ালেন অনুব্রত মন্ডল। ডিভিশন বেঞ্চে অনুব্রতের আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত কী রায় দেয়, আপাতত সেদিকেই নজর সব পক্ষের।

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

কী কাণ্ড! ‘টক্সিক’ মুক্তির আগেই ন্যাড়া হয়ে গেলেন নয়নতারা, ভাইরাল ছবি ঘিরে শোরগোল

গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য