কেষ্টর হাতে রসগোল্লার হাঁড়ি, শুভ বিজয়া পালন বোলপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি,বোলপুর:দুর্গোৎসব মানেই আনন্দ, মিলন আর মিষ্টিমুখ। সেই আনন্দকে বিজয়া দশমী উপলক্ষে আরও এক ধাপ বাড়িয়ে তুললেন অনুব্রত মণ্ডল(Anubrata Mandal) ওরফে কেষ্ট। বোলপুরের নিচ্চুপটি এলাকার সর্বজনীন দুর্গা মন্দিরে বসেছিল বিজয়া উৎসব। সেখানে হাজির হয়ে একেবারে সহজ-সরল ভঙ্গিতে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন কেষ্ট।প্রথা মেনে বিজয়ার মুহূর্তে এলাকার বাসিন্দাদের হাতে-হাতে রসগোল্লা বিতরণ করলেন কেষ্ট। হাঁড়ি ভর্তি রসগোল্লা নিজে হাতে তুলে দিলেন পাড়ার ছেলে-বুড়ো সকলকে। পাশে দাঁড়িয়ে ছোটরাতো রীতিমতো উচ্ছ্বসিত, হাতে রসগোল্লা পেয়ে বিজয়ার আনন্দ যেন আরও বেড়ে গেল।

এদিনের পরিবেশ ছিল খোল-করতাল আর ঢাকের আওয়াজে মুখরিত। মহিলাদের ঠাকুর প্রণাম, পুরুষদের কোলাকুলি—সব মিলিয়ে যেন পাড়ায় পাড়ায় মিলনমেলার আবহ। বিজয়ার(Vijaya) শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি কেষ্টও হাসিমুখে সকলকে আশীর্বাদ ও শুভেচ্ছা জানান।স্থানীয় বাসিন্দারা বলেন, “প্রতিবারের মতো এবারও কেষ্টদা নিজে এসে আমাদের হাতে রসগোল্লা দিলেন। এটাই আমাদের পুজোর আসল আনন্দ। নেতা হয়েও তিনি আমাদের মতোই একজন মানুষ।

”একজন প্রবীণ বলেন, “দশমীতে(Dasami) মিষ্টিমুখ ছাড়া তো বিজয়া পূর্ণ হয় না। কেষ্টদা নিজে এভাবে পাশে দাঁড়ান, এতে আলাদা আনন্দ পাই।”শুভ বিজয়ার এই প্রথাকে কেন্দ্র করে এদিন বোলপুরের নিচ্চুপটি এলাকায় ভিড় জমেছিল স্থানীয় মানুষ থেকে দূরদূরান্তের দর্শনার্থীদের। বিজয়া মিলন মেলায় যেন একাত্ম হয়ে গেল গোটা পাড়া।অনুব্রত মণ্ডলের মত একজন ব্যক্তিত্বকে বিজয়া সম্মিলনিতে একান্ত আপন ভাবে পেয়ে আপ্লুত ওই এলাকার মানুষজন। মুখে হাসি হাতে রসগোল্লার হাড়ি এমন দৃশ্য ক্যামেরাবন্দি করতে হুড়াহুড়ি পড়ে যায় সংবাদ মাধ্যমের মধ্যে।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য