অনুব্রতর আফসোস নিমন্ত্রণ পেলেন না বিয়েতে, আরএসএস করে লাভ হবে না বুঝেছেন, বললেন উদয়ন গুহ

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষ আর অনুব্রত মণ্ডলের মধ্যে সম্পর্কটা অনেকটা বুনো ওল আর বাঘা তেঁতুলের মত। এমনটাই বিশ্বাস করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু সেই সম্পর্ক কে দূরে সরিয়ে রেখে গুড ফ্রাইড এর দিন দিলীপ ঘোষের বিয়ের পিড়িতে বসার ঘটনায় যথেষ্ট খুশি বীরভূমের অনুব্রত মণ্ডল(Anubrata Mandal)। যখন দিলীপ ঘোষ(Dilip Ghosh) বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছেন শুক্রবার বিকেলে বীরভূম থেকে অনুব্রত মণ্ডলের আক্ষেপ দিলীপ দার নেমন্তন্ন করলে অবশ্যই যেতাম। উনি ভালো মানুষ। শুভেচ্ছা জানাই। রাজনৈতিক নেতাদের বিবাহ নিয়ে অনেক খবরা খবর হয়েছে। কিন্তু ৬১ বছর পার করে বিয়ের পিঁড়িতে বসার ক্ষমতা, দিলীপ ঘোষ যেভাবে দেখিয়েছেন সেটি কে সকলেই কেয়াবাত কেয়া বাত বলে অভিনন্দন জানিয়েছেন। দিলীপ ঘোষ এবং অনুব্রত মণ্ডল দুজনেই বাক্যবাণে সিদ্ধ হস্ত। যে সময় অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে ছাড়া পেয়েছিলেন সেই সময় দিলীপ ঘোষের মন্তব্য ছিল জেলখাটা নেতা ছাড়া পেয়েছে। অপরদিকে অনুব্রত মণ্ডল কেউ বলতে শোনা গেছিল দিলীপ ঘোষ ৪২০ দালাল। কিন্তু গুড ফ্রাইড এর দিন এই সকল তির্যক মন্তব্য অতীত হয়ে গেল রাজনৈতিক নেতাদের কাছে।

উত্তরবঙ্গ থেকে আপদ তৃণমূল নেতা উদয়ন গুহ বলেন, অল্প বয়সে দিলীপ ঘোষ খুব দৌড়ে বেরিয়েছেন। আর এস এস করতেন।সংসার ধর্ম করবে না বলেছিলেন। কিন্তু ৬১র দোরগোড়া এসে বুঝেছেন আরএসএস করে কিছু হবে না। তাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এবার সংসার ধর্ম করবেন। শুভেচ্ছা রইল তার জন্য। দিলীপ ঘোষ নিজেও বিবাহ পর্ব শেষ করার পর নতুন স্ত্রী রিঙ্কুকে পাশে নিয়ে বলেন সারাদিন তিনি গোটা দেশ থেকে তার বহু শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা পেয়েছেন। তাই আত্মীয়-স্বজন থেকে শুরু করে তার যারা শুভানুধ্যায়ী তাদের বার্তা দিতে তিনি মিডিয়ার সামনে এসেছেন। নতুন সাংসারিক জীবনে তার এই প্রবেশ তাকে যেন সকলে আশীর্বাদ করেন। সারাদিন একের পর এক রাজনৈতিক নেতা থেকে পুলিশ অফিসারদের পুষ্প স্তবক নিয়ে নিউটাউনে দিলীপ ঘোষের বাড়িতে আসা, মিডিয়ার হুড়োহুড়ি, ঘন্টায় ঘন্টায় সোশ্যাল মিডিয়াতে কখনো দিলীপ ঘোষ কখনো তার মা কখনো তার বর্তমান নববধূ রিঙ্কুর ভিডিও আর ছবি ছড়িয়ে পড়তে থাকে। রাজনৈতিক সব খবরকে চাপা দিয়ে দিলীপ ঘোষের বিবাহ নিয়ে শুরু হয় তুমুল হইচই।

রাতে ছাদনা তলায় হাতে হাত রেখে দিলীপ ঘোষকে বলতে হয় যদিদং হৃদয়ং মম, তদিদং হৃদয়ং তব। সিঁদুর দান থেকে শুভদৃষ্টি সবই হয় হিন্দু ধর্ম মেনে। এর পাশাপাশি আইনি মতে রেজিস্ট্রি বিবাহ সম্পন্ন হয়। শনিবার দিলীপ ঘোষের জন্মদিন। ঠিক তার আগের দিন বিজেপির মহিলা মোর্চার নেত্রীকে সাতপাকে বেঁধে সংসার ধর্মে প্রবেশ করলেন আরএসএস-এর লাঠি খেলায় পারদর্শী দিলীপ ঘোষ সংসারের ব্যাটন হাতে নিয়ে। বিয়ের উলুধ্বনি, শঙ্খ ধ্বনির পাশাপাশি রইল অভিনন্দন, শুভেচ্ছা ও সমালোচনা সবকিছুই। কিন্তু দিলীপ ঘোষ তার ডোন্ট কেয়ার মেজাজেই রইলেন আগাগোড়া।

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে