অনুব্রতর কালীপুজো হবে প্রতিবারের মত আড়ম্বরেই, দাবি অনুগামীদের

উল্লেখ্য এই পুজোর আয়োজন করা হয় দলীয় কার্যালয়ে। আর বিশেষ এই পুজো বিখ্যাত বীরভূম জেলা জুড়ে। প্রসঙ্গত, কালীপুজো আগামী ২৪ অক্টোবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীভক্ত হিসেবেই পরিচিত অনুব্রত মণ্ডল (ANUBRATA MONDAL)। তবে সেই কেষ্ট এখন জেল হেফাজতে। কিন্তু তাঁর কালীপুজো হবে প্রতিবারের মতো জাঁকজমক করে। অনুব্রত ঘনিষ্ঠদের দাবি এমনটাই। সমস্ত দায়িত্ব সামলাবেন কর্মী এবং সমর্থকরা।

এই পুজো শুরু হয়েছিল ১৯৮৮ সালে। পুজোর দিনে এখানে দেবীকে সাজানো হয় সোনার গয়নায়। গত বছরে দেবী সেজেছিলেন ৫৭০ ভরি গয়নায়। তবে এ বছর অনুব্রত জেলে। দেবীর পুজো কেমন হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল কেষ্ট অনুগামীদের মধ্যে। আর পুজোর কয়েকদিন আগে তাঁরাই জানালেন, দাদার প্রিয় পুজো হবে প্রতিবারের মতই। আয়োজনে বিন্দুমাত্র ত্রুটি থাকবে না। ফিকে হবে না জৌলুসও‌।

উল্লেখ্য এই পুজোর আয়োজন করা হয় দলীয় কার্যালয়ে। আর বিশেষ এই পুজো বিখ্যাত বীরভূম জেলা জুড়ে। প্রসঙ্গত, কালীপুজো আগামী ২৪ অক্টোবর। আর ২৯ অক্টোবর জেল হেফাজত শেষে তাঁকে ফের হাজিরা দিতে হবে সিবিআই আদালতে।

অন্যদিকে, অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে দিল্লির অফিসে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী  ২৭ অক্টোবর দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে হাজিরা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। গরু পাচার মামলায় তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে। গরু পাচারের টাকা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের সংস্থায় গিয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগে সুকন্যাকে তলব করেছিল সিবিআই। এবার সুকন্যা মণ্ডলের সম্পত্তির উৎস জানতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের