সিবিআই তদন্ত চাইবেন আদালতে, অনুব্রত মুখ খুললেন অন্য রাজ্যে নিয়ে যাওয়া প্রসঙ্গেও

এরপরই প্রসঙ্গ আসে বিচারককে হুমকি চিঠির। এই প্রসঙ্গে অনুব্রত বলেন, তিনি সিবিআই তদন্ত চাইবেন। কটাক্ষ করে তিনি বলেছেন, 'তোতাবুলি'।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিবিআই (CBI) হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। বুধবার সকালে অনুব্রত মণ্ডলকে নিয়ে নিজাম প্যালেস থেকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের উদ্দেশ্যে রওনা দেয় সিবিআই। আর তার আগেই বিভিন্ন প্রসঙ্গে নিজের স্টাইলে মুখ খুললেন বীরভূমের কেষ্ট (ANUBRATA MONDAL)।

তিনি প্রভাবশালী, এই প্রসঙ্গে কেষ্টর জবাব, ‘ওটি সিবিআইয়ের বক্তব্য’। এটা বলেই থেমে থাকেননি অনুব্রত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কটাক্ষ করে তিনি বলেছেন, ‘তোতাবুলি’।

এদিন তাঁকে সাংবাদিকরা বলেন, তদন্তের জন্য তাঁকে বাইরের রাজ্যে নিয়ে যেতে পারে সিবিআই। এরপরই নিজস্ব ভঙ্গিমায় অনুব্রত মণ্ডলের বক্তব্য, এমন নিয়ম আছে না কি? গজগজ করতে করতে তিনি এও বলেন, ‘বললেই হয়ে যাবে!’।

এদিন তিনি জানান, তাঁর শরীর ভালো আছে ভাল আছে। তবে কিছু সমস্যা রয়েছে। খাওয়া দাওয়াও হচ্ছে ঠিকঠাক। সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয় তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলতে চান কি ন। তারপরেই অনুব্রত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তা অনেক।

এরপরই প্রসঙ্গ আসে বিচারপতিকে হুমকি চিঠির। উল্লেখ্য, বিচারপতিকে কেউ বা কারা হুমকি চিঠি পাঠিয়েছে। সেখানে লেখা, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জামিন দিতে হবে। না হলে সপরিবারে ফাঁসানো হবে মাদক মামলায়। এই প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, এই কাজ বিজেপি ঘনিষ্ঠ শিবিরের। কেষ্ট ঘনিষ্ঠদের দাবি, যাতে অনুব্রত মণ্ডল জামিন না পান, সেই জন্য বিজেপি এই কাজ করিয়েছে। এই প্রসঙ্গে অনুব্রত বলেন, তিনি সিবিআই তদন্ত চাইবেন।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?