অসুস্থ অনুব্রত! গরুপাচার কাণ্ডে সিবিআই তলব এড়ালেন তৃণমূল নেতা

যদিও এটাকে রাজনৈতিক চক্রান্ত বলেছেন তৃণমূল নেতারা। এর আগে গরুপাচার মামলায় গত ১৪ ফেব্রুয়ারি সিবিআই তলব করে অনুব্রত মণ্ডলকে

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয়বার সিবিআই(Cbi)-এর তলব এড়ালেন অনুব্রত মণ্ডল(Anubrata mondol)। গরুপাচার কাণ্ডে সিবিআই(Cbi)-এর ডাক আগেও এড়িয়েছিলেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন শ্বাসকষ্টের সমস্যা বেড়েছে, সঙ্গে প্রেসারের সমস্যা রয়েছে। তাই হাজিরা দেননি। গরুপাচার কাণ্ডে ফের ২৫ ফেব্রুয়ারি সিবিআই ডেকে পাঠায় অনুব্রতকে(Anubrata mondol)। সেইমতো আজ অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা অনুব্রত’র। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ফের সিবিআই তলব এড়ালেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা।

শুক্রবার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা থাকলেও অনুব্রত’র বদলে তাঁর আইনজীবী যান। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুব্রত’র(Anubrata mondol) আইনজীবী জানান, তিনি অসুস্থ তাই নিজাম প্যালেসে এসে হাজিরা আজও দিতে পারবেন না। কিন্তু সিবিআই চাইলে বীরভূমের যে কোনও জায়গায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন অনুব্রত। এদিন নিজাম প্যালেসে তাঁর আইনজীবীরা কেন্দ্রীয় গোয়েন্দাদের এটাই জানিয়েছেন। শারীরিক অসুস্থতার জন্য কিছুদিন আগে পিজিতে চিকিৎসা করাতে আসেন কেষ্ট মণ্ডল। তখনই তিনি জানান তাঁর শ্বাসকষ্টের সমস্যা বেড়েছে।

এদিকে সিবিআই মনে করছে গরুপাচারের কিংপিন এনামুলের সঙ্গে কোনও না কোনওভাবে যোগাযোগ রয়েছে অনুব্রত’র(Anubrata mondol)। যদিও এটাকে রাজনৈতিক চক্রান্ত বলেছেন তৃণমূল নেতারা। এর আগে গরুপাচার মামলায় গত ১৪ ফেব্রুয়ারি সিবিআই(Cbi) তলব করে অনুব্রত মণ্ডলকে(Anubrata mondol)। নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। যদিও সেদিনও হাজিরা এড়িয়ে যান অনুব্রত মণ্ডল। পরে ২৫ ফেব্রুয়ারি অর্থাৎ আজ হাজিরার নোটিস দেওয়া হয় অনুব্রতকে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে