চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিকেল ৫ টার পর হকি খেলা হবে, জানালেন অনুব্রত

নিজস্ব প্রতিনিধি: এক একটা ভোট আসে ও আলাদা করে নিদান দেন কেষ্ট মণ্ডল। কখনও ‘গুড় বাতাসা’ কখনও ‘চড়াম চড়াম ধাক’, আবার কখনও ‘নকুলদানা’ খাওয়ার নিদান দেন অনুব্রত মণ্ডল। রাজ্যজুড়ে রবিবার সকাল থেকেই চলছে ১০৮ পুরসভার ভোট। ২০ জেলায় চলছে ভোটগ্রহণ। যার মধ্যে রয়েছে বীরভূম জেলাও। কিন্তু অশান্তির খবর পাওয়া যায়নি বীরভূম থেকে। কিন্তু এবারেও বীরভূমে নতুন ধরনের খেলার নিদান দিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

ভোট দিতে এসে অনুব্রত বলেছেন, ‘ভোট শান্তিপূর্ণ হচ্ছে। বীরভূম–সহ গোটা রাজ্যেই শান্তিপূর্ণ ভোট হচ্ছে। মানুষ নিজের ভোট নিজে দিতে পারছেন। আর বিকেল ৫টার পর হকি খেলা হবে। বিজেপি কোথায় প্রার্থী দিয়েছে দেখতে হবে। বাজে কথা বলছে অর্জুন সিং। শিশির অধিকারীর বয়স হয়ে গিয়েছে। আর দিলীপ ঘোষ ঘরে বসে রাজনীতি করে, সংগঠন নেই। ১০৮-টাই জিতব। মা–মানুষের উন্নয়নের কল্যাণে জিতব।’ বিরোধীদের ভেড়া-ছাগলের সঙ্গেও তুলনা করেছেন অনুব্রত মণ্ডল।

কেষ্ট মণ্ডল এও জানিয়েছেন, বিজেপি রাজ্যে মাদুরের মত গুটিয়ে যাবে।

Published by:

Share Link:

More Releted News:

গলায় ঝাল মুড়ির ডালা ঝুলিয়ে লোকাল ট্রেনে ভোট প্রচারে মদন মিত্র

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

‘‌বিজেপি শুধুই মিথ্যার পর মিথ্যা প্রতিশ্রুতি দেয়’‌, পুরুলিয়া থেকে তোপ অভিষেকের

‘‌১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক!’‌ মোদির ঝালমুড়ি রাজনীতিকে তোপ মমতার

মুখ্যমন্ত্রীর নামে বিজেপি কর্মীদের কটুক্তি, প্রতিবাদ করায় হাত ভাঙল সিভিক ভলান্টিয়ারের

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ