চিন্তন শিবিরে ডাক না পেয়ে নাড্ডাকে নালিশ ক্ষুব্ধ অনুপমের

বিশেষ এসএমএস পাঠিয়ে ওই নালিশ ঠুকেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের অন্দরে খেয়োখেয়ি বন্ধ করতে বিলাসবহুল চিন্তন শিবিরের (Chintan Shibir) আয়োজন করেছিল বঙ্গ বিজেপি (Bengal Bjp) নেতৃত্ব। কিন্তু সেই চিন্তন শিবিরই বেআব্রু করে দিল পদ্ম শিবিরের গোষ্ঠীবাজি। সূত্রের খবর, দলের চিন্তন শিবিরে ডাক না পেয়ে বেজায় চটেছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra)। ইতিমধ্যেই দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (J P Nadda) কাছে নালিশ ঠুকেছেন প্রাক্তন সাংসদ। বিশেষ এসএমএস পাঠিয়ে ওই নালিশ ঠুকেছেন তিনি। যদিও অনুপমের (Anupam Hazra) অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হননি বঙ্গ বিজেপির মুখিয়া সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ও তাঁর ঘনিষ্ঠ পার্ষদ অমিতাভ চক্রবর্তী (Amitabha CHakroborty)।

পঞ্চায়েত ভোটে দলের রণকৌশল নিয়ে আলোচনার পাশাপাশি রাজ্যে কীভাবে তলানিতে চলে যাওয়া জনসমর্থন ফেরানো যায় তার দিশা খুঁজতেই কলকাতার উপকণ্ঠে এক বিতর্কিত সাততারা রিসর্টে বৈঠকে বসেছিলেন রাজ্য বিজেপির বাছাই করা নেতা-নেত্রীরা। উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক সুনীল বনশল (Sunil Bansal), অমিত মালব্যরাও (Amit Malaviya)। যদিও ওই বৈঠকে যোগ দেননি শান্তনু ঠাকুর (Shantanu Thakur) সহ বেশ কয়েকজন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী। শুধু তাই নয়, চিন্তন শিবিরে হাজির নেতাদের রসনা তৃপ্তির জন্য যেভাবে মহাভোজের আয়োজন করা হয়েছিল, তা নিয়েও দলের অন্দরে জোর সমালোচনা শুরু হয়েছে।

দলের বর্তমান রাজ্য নেতৃত্বের সঙ্গে প্রাক্তন সাংসদ অনুপম হাজরার (Anupam Hazra)  কোনও কালেই সুসম্পর্ক নেই। বরং সাংগঠনিক দুর্বলতা নিয়ে একাধিকবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কাঠগড়ায় তুলেছেন তিনি। আর কট্টর সমালোচক হিসেবে পরিচিত বোলপুরের প্রাক্তন সাংসদকে তাই চিন্তন শিবিরে আমন্ত্রণই জানাননি বিজেপি রাজ্য নেতৃত্ব। এদিন আমন্ত্রণ না পাওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়ে অনুপম বলেন, ‘রাজ্য বিজেপির প্রশিক্ষণ শিবিরে আমাকে ডাকা হয়নি। প্রশিক্ষণ শিবির কবে, কোথায় হচ্ছে সেকথাও আমাকে জানানো হয়নি। রাজ্যে দলের সাংগঠনিক ত্রুটি-বিচ্যুতি নিয়ে কথা বলি। এটা কারও কারও পছন্দ নয়। তাই তাঁরা চাননি, যে আমি প্রশিক্ষণ শিবিরে থাকি। তবে এখানেই বিষয়টি শেষ নয়, আমি যেখানে জানানোর সেখানে বিষয়টি জানিয়েছি।’

‘পঞ্জাবিদের লড়াই করা নিয়ে জ্ঞান দেবেন না’, আরশোলাদের তোপ দিলজিৎ দোসাঞ্জের

প্রসিদ্ধের চোট, নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের আগে ভারতীয় দলে বড় বদল

শিয়ালদার বিখ্যাত রাজুদার পকেট পরোটার দোকানে খাদ্য সুরক্ষা দফতরের হানা, কী কারণে তল্লাশি?

ইয়েমেনের রাষ্ট্রপতি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হুথি বিদ্রোহীদের, কেমন আছেন সরকারি কর্মীরা?

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

ভারতের নিজস্ব ‘জিপিএস’ আরও শক্তিশালী করতে মহাকাশে বিশেষ স্যাটেলাইট পাঠাল ইসরো

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সর্তকতা

দীপাবলির আগে বাজারে হাজির Hero Destini 110, দাম শুনলে চমকে যাবেন!

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

দিল্লিতে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, মৃত ৪ শ্রমিক

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য