ভোটের আগেই তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়িতে ভাঙচুর, আরামবাগে ছড়াল উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোট আবহে ফের উত্তপ্ত আরামবাগ। রবিবার সকালে   আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়িতে  ভাঙচুর। গাড়ির সামনের এবং পেছনের অংশের কাচ ভেঙে গুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিরা। তবে স্বস্তির বিষয় এই দুর্ঘটনার সময় গাড়ির মধ্যে ছিলেন না তৃণমূল প্রার্থী।

রবিবার এই ঘটনা পর এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, মিতালিদেবীর ওপরেই হামলা চালাতে এসেছিল বিজেপির লোকজন। তাঁকে না পেয়ে গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতিরা। জানা গিয়েছে, রবিবার এই ঘটনাটি ঘটেছে  আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত খানাকুলে। এদিন  মুস্তাফাপুর এলাকায় একটি তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিল মিতালি বাগের গাড়িটি। আর তখনই সেই গাড়ির ওপর হামলা চালায় দুষ্কৃতিরা।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মিতালি বাগের গাড়ি ভাঙচুরের ঘটনায় নিন্দা করা হয়েছে। টুইট করে তৃণমূল জানিয়েছে,’ বিজেপি আরামবাগের খানাকুল এলাকায় আমাদের প্রার্থী মিতালি বাগের উপর হামলা চালিয়েছে। তারা প্রচারাভিযানের গাড়ির পিছন দিকের উইন্ডশিল্ড এবং জানালাগুলি বিজেপির গুন্ডারা ভেঙে গুড়িয়ে দিয়েছে। মহিলা প্রার্থীদের আক্রমণ করা থেকে শুরু করে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে তাদের সম্মানহানি, বিজেপির বাংলা-বিরোধী এবং নারী-বিরোধী মানসিকতার কোনও সীমা নেই!’

উল্লেখ্য, এই ঘটনার একদিন আগে অর্থাৎ গত ৩ মে রাতে আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা পুরশুড়াতে এক মহিলা তৃণমূলকর্মীকে গণধর্ষণ করা হয়। এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল বিজেপির তিন কর্মী। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের আরামবাগে ছড়াল উত্তেজনা। অন্যদিকে একুশের বিধানসভা নির্বাচনে এই আরামবাগের বুকেই তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে মাথায় বাঁধ দিয়ে মারা হয়েছিল। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সংখ্যালঘু ভোটারদের বুথে যেতে না দেওয়ার। শুধু তাই নয় উনিশের ভোটে এই আরামবাগেই বিজেপি হেরেছিল মাত্র দেড় হাজার ভোটের ব্যবধানে। যারা আগে সিপিএম করতো তাঁরাই এখন বিজেপি করছে। হার্মাদরা শুধু জার্সি বদলেছে। সেই হার্মাদ বাহিনীর আক্রমণের শিকার মিতালীর গাড়ি।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই