মদ খাওয়াকে কেন্দ্র করে বচসা, তারপরই হাতাহাতি থেকে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: মদ খাওয়া নিয়ে শুরু হয় অশান্তি। সেখান থেকেই লেগে যায় মারামারি। তার পরই হয় খুন। ঘটনাটি ঘটেছে আসানসোল সালানপুর থানা এলাকার আল্লাডি পঞ্চায়েতের সিধাবাড়ি রামচন্দ্র পুর গ্রামে। দুই বন্ধুর মধ্যে বচসার জেরে খুন হয়ে যায় এক যুবক। মৃত যুবকের নাম দীনেশ রায়। তাঁর বয়স ৩৫। বন্ধুকে খুন করার অভিযোগে সালানপুর থানার পুলিশ বিরজু হাসদা নামে এক যুবককে আটক করে। তবে তদন্ত এখনও চলছে। এই খুনের পিছনে আরও কেউ রয়েছে কিনা সেটাই দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ি এলাকার সিধাবাড়ি রামচন্দ্র পুর গ্রামে ঘটঈই ঘটনাটি। জানা গিয়েছে, বিরজু হসদা নামক এক যুবকের বাড়িতেই সোমবার দুপুর মদ খাওয়াকে কেন্দ্র করে দীনেশ রায় এর সঙ্গে বিরজু’র ঝামেলা বাধে। তার থেকেই লেগে যায় মারামারি। তার পরেই দীনেশের মাথায় সজোরে আঘাত করে বিরজু। এই আঘাতের ফলেই মাটিতে লুটিয়ে পড়ে দীনেশ। জানা গিয়েছে, ওই রক্তাক্ত অবস্থাতেই দীনেশকে তাঁর বাড়ির কাছে ফেলে দিয়ে আসে বিরজু।

স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে এসে দেখেন দীনেশ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। তার পরই ঘটনাস্থলে কাল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ চলে আসে এবং দীনেশকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া যায়। সেখানেই দীনেশকে মৃত বলে জানিয়ে দেয় চিকিৎসক। তবে পুলিশ বিরজু হাসদা কে আটক করে। বিরজুর বাড়িতে গিয়ে তল্লাশি করে দেখতে পায় রক্তের দাগ।

ইতিমধ্যেই পুলিশ জায়গা দু’টিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই এলাকার স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন, সেখানে প্রচুর পরিমাণে অবৈধ ভাবে মদের বিক্রি হয় এবং বহু বাড়ি রয়েছে যেখানে লুকিয়ে মদ বিক্রি করা হয়। এই মদ খাওয়াকে কেন্দ্র করে প্রায়শই ঝামেলা হতেই থাকে এলাকায়। পুলিশকে এ বিষয় আগেও বলা হয়েছিল।

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি