শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ফের সরব অর্জুন সিং, বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের দাবি মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা আরও জোরদার করার দাবি তুললেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা প্রয়োজন। এদিন উদ্বেগ প্রকাশ করে অর্জুন সিং বলেন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে দ্রুত বুলেটপ্রুফ গাড়ি এবং জ্যামার-সজ্জিত এসকর্ট গাড়ির ব্যবস্থা করা উচিত।

অর্জুন সিংয়ের দাবি, সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থার পুনর্মূল্যায়ন করা জরুরি। তাঁর বক্তব্য, বিভিন্ন জঙ্গি সংগঠন ও বিরোধী শক্তির সম্ভাব্য হুমকির বিষয়টি মাথায় রেখে কোনও ধরনের ঝুঁকি নেওয়া উচিত নয়। তাই উন্নত প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। তিনি আরও জানান, এটি প্রথমবার নয়। এর আগেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সন্দেহভাজন জঙ্গি গ্রেফতারের ঘটনার পর ফের সেই দাবি তুলে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করার আহ্বান জানান পরিবহনমন্ত্রী।

আরও পড়ুন: আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

অর্জুন সিং এদিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন। তাঁর দাবি, রাজ্যে জঙ্গিদের আশ্রয় দেওয়া হচ্ছে এবং শাসক দলের কয়েকজন নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগও করেন তিনি। অর্জুন সিংয়ের বক্তব্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই আশঙ্কা রয়েছে। তাঁর দাবি, শুভেন্দু অধিকারীর কোনও ক্ষতি হলে তার রাজনৈতিক সুবিধা পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে মুখ্যমন্ত্রীর জন্য সর্বোচ্চ স্তরের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল