আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ অর্থাৎ ১ অগস্ট থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হল বহু প্রতীক্ষিত পিঙ্ক কার্ড। এই কার্ড থাকলেই নির্দিষ্ট যোগ্য মহিলা যাত্রীরা সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন। তবে কার্ড না থাকলে আগের মতই বাসভাড়া দিতে হবে। অর্থাৎ শুধুমাত্র অনুমোদিত পিঙ্ক কার্ডধারীরাই এই বিশেষ সুবিধা পাবেন।

সরকারের তরফে জানানো হয়েছে, মহিলাদের প্রতিদিনের যাতায়াতকে আরও সহজ , নিরাপদ এবং আর্থিকভাবে স্বস্তিদায়ক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ঘোষণা করেছিলেন। সেই সময় তিনি জানিয়েছিলেন, এই প্রকল্প চালাতে রাজ্য সরকারকে বছরে প্রায় ৩০০ কোটি টাকা ভর্তুকি বহন করতে হবে। মুখ্যমন্ত্রীও জানিয়েছিলেন, পিঙ্ক কার্ড শুধুমাত্র প্রকৃত প্রয়োজনীয়দের হাতেই তুলে দেওয়া হবে। যাঁরা স্বাভাবিকভাবে ভাড়া দিতে সক্ষম, তাঁদের এই প্রকল্পের আওতায় আনা হবে না।

আরও পড়ুন: শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

কীভাবে ব্যবহার করবেন পিঙ্ক কার্ড?

পরিবহণ দফতর জানিয়েছে, যারা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন, তাঁদের অনেকের হাতেই ইতিমধ্যে পিঙ্ক কার্ড পৌঁছে গিয়েছে। আজ থেকে সরকারি বাসে সেই কার্ড দেখিয়ে অথবা নির্ধারিত যাচাই প্রক্রিয়ার মাধ্যমে বিনামূল্যে যাতায়াত করা যাবে। যদিও এখনও সব আবেদনকারীর হাতে কার্ড পৌঁছয়নি। সকলের হাতে পিঙ্ক কার্ড পৌঁছতে আরও কিছুটা সময় লাগতে পারে। সরকারের আশা, এই ডিজিটাল ব্যবস্থার ফলে সরকারি বাসে পরিষেবা আরও স্বচ্ছ, দ্রুত এবং প্রযুক্তিনির্ভর হবে। পাশাপাশি মহিলাদের গণপরিবহণ ব্যবহারের অভিজ্ঞতাও আরও উন্নত হবে।

কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নিহত ২

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত একাধিক, এলাকাজুড়ে আতঙ্ক

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা