বোমা-গুলি-রক্ত ছাড়াই নির্বিঘ্নের ভোট ব্যারাকপুর, মুচকি হাসছেন পার্থ, হারের আভাস পাচ্ছেন অর্জুন

অর্জুন গতকাল পদে পদে বুঝে গিয়েছেন, পায়ের নীচের জমি চলে যাওয়ার ইঙ্গিত। তাঁর হারের ঘোষণা শুধু সময়ের অপেক্ষা মাত্র। তাই হাসছেন পার্থ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গল্প নয় খাঁটি বাস্তব। শেষ কবে এতটা শান্তিপূর্ণ ভোট হয়েছে সেটা ভেবেই পাচ্ছেন না ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের(Barrackpore Constituency) ভোটাররা। ব্যারাকপুরের ভোট মানেই ছিল বোমা-বন্দুকের দাপাদাপি, মারামারি-খুনোখুনি-ভাঙচুর। কিন্তু গতকাল দিনভর ব্যারাকপুরের বুকে একদম অন্যরকমের ভোট দেখল সেখানকার জনতা। আর সেই ভোটের পরে বেশ মুচকি মুচকি হাসছেন সেখানকার তৃণমূল প্রার্থী(TMC Candidate) পার্থ ভৌমিক(Partha Bhowmick)। আর তাঁর বিপক্ষে থাকা প্রধান প্রতিপক্ষ তথা বিজেপি প্রার্থী(BJP Candidate) অর্জুন সিংয়ের(Arjun Singh) অনুগামীদের ফিসফাস, ‘দাদা হারের আভাস পেয়ে গিয়েছেন’। আসলে অর্জুন ভাবেননি, বিজেপির নীচুতলার কর্মী থেকে নেতারা একদম শেষ মুহুর্তে তাঁর পাশ থেকে সরে যাবে। ভাবেননি, তৃণমূল তলে তলে তাঁর ভোট মেশিনারি সব কব্জা করে নেবে। ভাবেননি, নিজের এলাকাতেই তাঁকে হুমকি ধমকির মুখে পড়তে হবে। ‘গো ব্যাক’ শ্লোগান শুনতে হবে। দীর্ঘ ৩ দশকে যে ব্যারাকপুরে তাঁর মুখের ওপর কথা বলার সাহস দেখাতো না কেউ, সেখানেই তাঁকে একাধিকবার ‘গো-ব্যাক’ শ্লোগান শুনতে হয়েছে। প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। পদে পদে তিনি বুঝে গিয়েছেন, এই সব কিছু আদতে পায়ের নীচের জমি চলে যাওয়ার ইঙ্গিত। হারের ঘোষণা শুধু সময়ের অপেক্ষা মাত্র।

নির্বাচন কমিশন ও প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মোট ভোটার ১৫ লক্ষ ৮ হাজার ৭২৮ জন। গতকাল সেখানে ভোত পড়েছে প্রায় ৭২ শতাংশ। কিন্তু গোটা ভোটপর্বে কোথাও বোমা পড়েনি, গুলি চলেনি, এমনকি, এক ফোঁটা রক্তও ঝরেনি! অবিশ্বাস্য হলেও এটাই সত্যি! বিক্ষিপ্ত গন্ডগোলের অভিযোগ এলেও যেমনটা আশঙ্কা করা হচ্ছিল, সেই তুলনায় প্রায় কিছুই ঘটেনি। এমন ঘটনাবিহীন নির্বাচন শেষ কবে হয়েছে, তা মনে করতে কার্যত স্মৃতি হাতড়াচ্ছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের বাসিন্দারা। আর সেখানেই সিঁদুরে মেঘ দেখছে অর্জুন শিবির। গতকাল ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত অর্জুন আর পার্থ চষে বেড়িয়েছেন গোটা শিল্পাঞ্চল। কখনও একই এলাকায় একাধিক বার গিয়েছেন ২জনই। অর্জুনকে গতকাল বার বার দেখা গিয়েছে, ভূরি ভূরি অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন ও পুলিশের দ্বারস্থ হতে। সেই সব অভিযোগের মধ্যে ছিল ইভিএম বিকল হওয়া থেকে শুরু করে এজেন্টকে বার করে দেওয়া, গাড়ি ভাঙচুর, ভোটারদের ভয় দেখানো ও মারধর-সহ ভোট বানচালের চেষ্টার ঘটনা। কিন্তু শেষ পর্যন্ত কিছুই করে উঠতে পারেননি। অথচ মুচকি হেসে পার্থ বলেছেন, ‘এ ছাড়া আর কী-ই বা বলবে? অভিযোগ হাজারটা থাকতে পারে। কিন্তু সেগুলির সত্যতা থাকতে হবে তো।’

ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়া জানিয়েছেন, ‘ব্যারাকপুরে লোকসভা ভোট হয়েছে শান্তিপূর্ণ ভাবে। আমরা হিংসাত্মক কিছু ঘটতে দেব না বলেছিলাম, কথা রাখতে পেরেছি। ২জন গ্রেফতার হয়েছে।’ নগরপালের কথার প্রমাণ মিলেছে ব্যারাকপুরে ভোটের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক শীর্ষ কর্তাকে দেখে। গতকাল তিনি সপরিবার গঙ্গার ধারে একটি চটকলের অতিথিশালায় ছুটি কাটানোর আমেজে ছিলেন। থচ গতকালই টিটাগড়, মণিরামপুর, কাঁচরাপাড়ায় বিক্ষোভের মুখে পড়তে হয় অর্জুনকে। কালো পতাকা দেখিয়ে তাঁকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। সে সব দিনভর অবাক হয়ে দেখেছে ব্যারাকপুরবাসী। তাঁদের দাবি বাম জমানার পরবর্তীকালে যার দাপটে বাঘে-গরুতে একঘাটে জল খেত, তাঁকেই কিনা নিজের এলেকাতেই বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, ‘গো-ব্যাক’ শ্লোগান শুনতে হচ্ছে। অর্জুনের একাধিক ভিডিও কাল ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর সেই সব দেখে মুচকে মুচকে হেসেছেন পার্থ। যদিও দিন শেষে অর্জুন জানিয়েছেন, ‘এ লড়াই মানুষের জন্য। দেড় লক্ষ ভোটে জিতে প্রমাণ করব।’ আর পার্থ জানিয়েছেন, ‘মানুষ ভোট দিয়েছেন। জয়-পরাজয় তো পরের কথা। নির্বিঘ্নে ভোট হয়েছে, এ-ই অনেক।’

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩